৩০ জানুয়ারি ৫০তম বিসিএস প্রিলিমিনারি, পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
৩০ জানুয়ারি ৫০তম বিসিএস প্রিলিমিনারি, পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই সাথে প্রিলিমিনারি থেকে শুরু করে চূড়ান্ত ফল প্রকাশ পর্যন্ত একটি সম্ভাব্য বর্ষপঞ্জিও প্রকাশ করেছে কমিশন।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ফলাফল প্রকাশ হবে ১০ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা ৯ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ জুলাইতে ফলাফল প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষা ১০ আগস্ট থেকে শুরু হয়ে ২৫ নভেম্বর ফল প্রকাশের মাধ্যমে শেষ হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও অন্যান্য নির্দেশনা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে জানা যাবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement