এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) শিক্ষা বোর্ডগুলোর অধীনে অনুষ্ঠেয় এ পরীক্ষার সময় সূচি প্রকাশ করা হয়। নতুন সূচি অনুযায়ী, আগামী ১১ আগস্ট থেকে সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, সকালে আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অনিবার্য কারণবশত আগামী ৪ আগস্ট থেকে অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। আগামী ১১ আগস্ট থেকে স্থগিত করা পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।’

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে কয়েক দফায় গত ১৮, ২১, ২৩, ২৫, ২৮ জুলাই ও ১ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে আগামী ৪ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হয়। তবে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় ওই বিভাগের আওতাধীন সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ৩০ জুন থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষাগুলো ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল। পরে সেই পরীক্ষা শুরু হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘জাতীয় মানবাধিকার কমিশন আইনে’র খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’-এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য— কমিশন গঠন ও এর মেয়াদকাল সম্পর্কে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে; একজন চেয়ারপারসন ও চারজন কমিশনার সমন্বয়ে যে কমিশন গঠিত হবে, তাতে ন্যূনতম একজন নারী অন্তর্ভুক্তির বিধান রাখা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

জুলাইয়ে হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ শেখ হাসিনার

জুলাইয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুই মন্ত্রী ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ থেকে জানা গেছে এসব তথ্য। ফোনালাপের রেকর্ড সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। ওবায়দুল কাদেরসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানিকালে প্রসিকিউশন এটি উপস্থা

১৪ ঘণ্টা আগে

শিক্ষক নিয়োগে রাজনীতি ঢুকে পড়ার খবরে সমালোচনা, উদ্বেগ

শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের খবর ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। শিক্ষা খাতের সংশ্লিষ্টদের আশঙ্কা, ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা ফিরে গেলে শিক্ষক নিয়োগে ঘুস, তদবির ও নিয়োগ বাণিজ্য ফিরে আসবে। সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাও তীব্র সমালোচনা করে

১৫ ঘণ্টা আগে

১৭ শিক্ষকের মাদরাসায় ১৯ পরীক্ষার্থীর সবাই ফেল

স্থানীয়দের অভিযোগ, মাদরাসাটি প্রত্যন্ত চলনবিল অঞ্চলে ও উপজেলা সদর থেকে ৮/৯ কিলোমিটার দূরে হওয়ায় এখানকার অনেক শিক্ষক ভাঙ্গুড়া উপজেলা সদরে বসবাস করেন। ফলে মাদরাসায় শিক্ষকদের উপস্থিতি নিয়মিত নয়। এসব কারণে মাদরাসায় নেই কাঙ্ক্ষিত শিক্ষার্থীও। দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়ও ধারাবাহিকভাবে চলে আসছে।

১৬ ঘণ্টা আগে