ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সে দ্বিতীয়বারের মতো নাম লেখালেন সাকিব আল হাসান। ইতোমধ্যে তিনি ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডেও যোগ দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল (রবিবার) লাহোরের জার্সিতে দেখা যেতে পারে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।
ভারত-পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে এক সপ্তাহের মতো স্থগিত ছিল পিএসএল। আজ (শনিবার) থেকে পুনরায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি মাঠে গড়াতে যাচ্ছে। এর আগে নিলামে কেউ আগ্রহ না দেখালেও, পরিবর্তিত পরিস্থিতি বিদেশি ক্রিকেটারের সংকট কাটাতে নতুন করে নেওয়া হয়েছে কয়েকজনকে। সেই ধারাবাহিকতায় সাকিবকে ভিড়িয়েছে লাহোর। তাদের হয়ে চলতি আসরে ৫টি ম্যাচ খেলেছেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততায় আছেন।
এদিকে, পিএসএলের ক্যাম্পে সাকিবের যোগ দেওয়ার কথা এক ফেসবুক পোস্টে জানিয়েছে লাহোর। সাকিবের মতোই আরেকজনের বদলি হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে যুক্ত হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার ভানুকা রাজাপাকশে। সাকিব-রাজাপাকসে ও কুশল পেরেরাকে স্বাগত জানিয়ে লাহোর লিখেছে, ‘কুশল পেরেরা, সাকিব আল হাসান ও ভানুকা রাজাপাকশে ইসলামাবাদে পৌঁছেছেন এবং তারা তাদের সম্পন্ন করার ব্যাপারে বেশ মনোযোগী। বিদেশি কালান্দার্সরা এসে গেছে এবং পিএসএলের বাকি অংশে আলো ছড়াতে প্রস্তুত।’
পিএসএলের চলমান দশম আসরে শুরুতে দল পাননি সাকিব। নতুন করে তাকে দলে নেওয়া হয়েছে মূলত নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের জায়গায়। টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর এই কিউই তারকা দেশে ফিরে যান। এদিকে, পিএসএলের বাকি অংশের জন্য ডাক পাওয়ায় সাকিব অনাপত্তিপত্র বা এনওসি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন। তাতে সাড়া দিয়েছে বিসিবি।

আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের পরবর্তী ধাপে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে দেশটি আরও বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের উদ্যোগ জোরদার করছে। এ প্রেক্ষাপটে বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের মধ্যে কার্যকর সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা আগের যে কোনো
২ ঘণ্টা আগে
শহরের বাইরে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। আর চিকিৎসা ঘাটতি এখনও দেশের মানুষের দারিদ্র্যের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
২ ঘণ্টা আগে
বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশি নাগরিকের পাসপোর্টে নাম, জন্মতারিখ, পিতামাতার নাম বা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু বা পুনঃইস্যুর আবেদন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে
ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। দেশ-বিদেশে উচ্চতর শিক্ষা ও সামরিক প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি তিন
৫ ঘণ্টা আগে