বাফুফে সভাপতি পদে চারজন প্রার্থী!

ক্রীড়া ডেস্ক

বাফুফে নির্বাচনে সভাপতি পদে শুরুতে মাত্র দুজনের কথা জোরেশোরে শোনা যাচ্ছিল। তবে আজ মনোনয়নপত্র কেনার শেষ দিনে সভাপতি পদেই চারজন প্রার্থী নিশ্চিত হয়েছে। আগেই ছিলেন দুজন। আজ আরও দুজন যোগ হয়েছেন। সব মিলিয়ে ২১টি পদের জন্য ৬২টি জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বাফুফে সভাপতি পদে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাবেক সহসভাপতি তাবিথ আউয়াল, দিনাজপুরের তৃণমূলের কোচ মিজানুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান ও এফসি ব্রাহ্মণবাড়িয়ার কাউন্সিলর শাহাদাত হোসেন জুবায়ের। এই চার প্রার্থীর মধ্যে তাবিথ ও মিজানুর রহমানই শুধু একটি সভাপতি পদে নিয়েছেন। অন্য দুজন সহসভাপতি ও সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তবে শুরুতে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়ে তরফদার রুহুল আমিন কেন দাঁড়াচ্ছেন না তার উত্তর পাওয়া যায়নি। যদিও এই সংগঠক আগেই ফুটবল থেকে দূরে সরে গিয়েছিলেন। এমনকি টেনিসে ও সাঁতারে অর্থ ব্যয় করলেও দ্বিতীয় বিভাগে তার দলই রাখেননি! এ নিয়ে অনেক সমালোচনা হলেও তিনি কোনও কর্ণপাত করেননি। এবার চট্টগ্রাম আবাহনীর কাউন্সিলর হয়েও সেই দলটি খাবি খাচ্ছে অর্থাভাবে। শেখ রাসেল শিশু কিশোরের উপদেষ্টা হঠাৎ সুযোগ বুঝে বাংলাদেশ জিন্দাবাদ বলে নব্য ‘জাতীয়তাবাদী’ সেজে নির্বাচনে আসতে চাইছেন!

তবে মনোনয়নপত্র কিনে বাফুফে ভবনে উপস্থিত সাংবাদিকদের তরফদার পন্থী রেদোয়ান অবশ্য বলেছেন, ‘তরফদার ভাই সভাপতি পদে কেন নির্বাচন করলেন না এটা উনি বলতে পারবেন। আমি সভাপতি ও সহসভাপতি দুই পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমরা সুযোগ পেলে ফুটবল উন্নয়নের চেষ্টা করবো। তবে এখনও সময় আছে। আলোচনা হতে পারে। ফুটবলের স্বার্থে একক প্যানেল হলে সভাপতি পদ ছাড়তে রাজি রয়েছি।'

সিনিয়র সহসভাপতি পদে ইমরুল হাসান ও তরফদার রুহুল আমিন ছাড়াও আছেন মনির হোসেন।

সহসভাপতি চারটি পদে মনোনয়নপত্র কিনেছেন মোট ১২জন। ছাইদ হাসান কানন, সত্যজিদ দাশ রুপু, রুম্মন বিন ওয়ালি সাব্বির ও শফিকুল ইসলাম মানিকের মতো সাবেকরা রয়েছেন। সাব্বির তো বলেছেন, 'দেশের ফুটবল উন্নয়নে আমি নির্বাচনে এসেছি। আশা করছি দেশের জন্য কিছু করার সুযোগ পাবো।’

১৫টি সদস্য পদে ৪৩ জন প্রার্থী। সাবেক ফুটবলার ও সংগঠকরা আছেন। আছেন ফিফা থেকে নিষিদ্ধ আবু নাইম সোহাগের স্ত্রীও। সব মিলিয়ে ২৩ লাখ টাকার ফর্ম বিক্রি হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাকিবসহ ১৫ জনের নামে ২৫৭ কোটি টাকা আত্মসাৎ-পাচারের মামলার তদন্ত শেষ পর্যায়ে

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।

১১ ঘণ্টা আগে

সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।

১২ ঘণ্টা আগে

প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি, অন্য সব শ্রেণিতে পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

১৩ ঘণ্টা আগে

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে