ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে কাউন্টিতে খেলেছিলেন সাকিব আল হাসান। সারের হয়ে সেই ম্যাচে দুই ইনিংসে ৬৩.২ ওভার বোলিং করেছিলেন। অথচ ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৮ ওভার বোলিং করেছেন। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত করেছেন ১১ ওভার।
বল হাতে সাকিবকে কেন কম দেখা যাচ্ছে? চিপকে প্রথম টেস্টের তৃতীয় দিন শুরুর আগে সাকিবকে এমন প্রশ্ন করেছিলেন সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার মুরালি কার্তিক। সাকিব তাকে জানিয়েছেন, আঙুলে সমস্যার কারণে বোলিংয়ে কম আসছেন।
তৃতীয় দিন প্রথম সেশন চলাকালীন সাকিবের বোলিং প্রসঙ্গে মুরালি ধারাভাষ্যে বলেন, ‘তাকে দীর্ঘদিন ধরে চিনি আমি। তার কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে, কী কারণে সে কম বোলিং করছে? সে আমাকে যে কথাটা বলেছে, (একজন স্পিনার হিসেবে)। আমি সেটা পুরোপুরি বুঝতে পারছি’
‘তার বাম হাতের তর্জনীতে একটা সার্জারি করা আছে। সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। কোনো নড়াচড়া বা নমনীয়তা নেই। সে আঙুলে ভালো অনুভব করছে না। স্পিনার হিসেবে আপনার এই অনুভূতিটা প্রয়োজন। এছাড়া তার কাঁধেরও অস্বস্তি আছে। তো এটি (বোলিং না করা) দুটি জিনিসেরই সম্মিলন। স্পিনার হিসেবে টেস্ট ক্রিকেটে এভাবে বোলিং করা কঠিন, যেখানে আপনার এই অনুভূতিগুলো জরুরী।’
তবে সার্জারি হয়েছিল আরও ৬ বছর আগে, ২০১৮ সালে। এশিয়া কাপের সময়। এরপর গত বছর বিশ্বকাপের সময় আবার ইনজুরিতে পড়েন। সে সময় চলে চিকিৎসাও। নতুন করে আঙুলের ইনজুরি নিয়ে বিসিবির মেডিকেল বিভাগে অভিযোগ না করলেও কিছুটা অস্বস্তি আছে বলে জানা গেছে।
বিসিবির মেডিকেল বিভাগের প্রধান ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেছেন কিছুটা অস্বস্তি থাকার কথা, ‘একটা আঙুলে যখন ফ্র্যাকচার হয়ে যায় তখন এটা আগের অবস্থায় আসে না। কিন্তু এটাকে ম্যানেজ করে ও খেলছে। এটাতে তার যে কোনো অস্বস্তি নেই তাও না। থাকতেও পারে ভেতরে (ব্যাথা, ফোলা)।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যখন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনের কাজ করছেন, সেই সময় একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’ এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান তিনি।
২ ঘণ্টা আগে
এসময় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
৪ ঘণ্টা আগে
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে
৬ ঘণ্টা আগে
বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সার্ক সচিবালয়ের মধ্যে ভবিষ্যতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, যৌথ গবেষণা উদ্যোগ, আন্তর্জাতিক সেমিনার আয়োজন এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
১৭ ঘণ্টা আগে