ক্রীড়া ডেস্ক

সিলেট টেস্টে ব্যাটারদের চূড়ান্ত ব্যর্থতার প্রদর্শনীতে জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ার পর দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে এসেছে দুটি পরিবর্তন— ঢুকেছেন ওপেনার এনামুল হক বিজয় ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। বাদ পড়েছেন ব্যাটার জাকির হাসান ও পেসার নাহিদ রানা।
বুধবার (২৩ এপ্রিল) রাতে বিসিবি গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে চট্টগ্রামে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করে। স্কোয়াডে নতুন ঢোকা দুজনের মধ্যে তানভীর এই প্রথম টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন।
বিসিবি বলছে, চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্মে থাকার কারণে এনামুল হক বিজয়কে দ্বিতীয় টেস্টের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ৩২ বছর বয়সী এই ওপেনার।
যে লিগে বিজয়ের দারুণ ফর্মের কথা বলা হয়েছে, সেটি ‘লিস্ট এ’ টুর্নামেন্ট। অর্থাৎ এই লিগে একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু বিজয়কে ফেরানো হলো টেস্ট স্কোয়াডে।
ঢাকা লিগে বিজয়ের পারফরম্যান্স অবশ্য ঈর্ষণীয়। ১৪ ম্যাচে ৪ সেঞ্চুরি ও ৪ হাফ সেঞ্চুরিতে রান করেছেন ৮৭৪। সে হিসাবে প্রতি ম্যাচে গড়ে ৬২ রানেরও বেশি করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে বিজয়ের মোট রান ১২৬ ম্যাচে ৮ হাজার ৮৯২। গড় ৪৪.২৩।
এদিকে তরুণ পেস সেনসেশন নাহিদ রানার পাকিস্তান সুপার লিগে পেশাওয়ার জালমির হয়ে খেলার কথা রয়েছে। সে কারণে দ্বিতীয় টেস্টে তাকে পাচ্ছে না বাংলাদেশ। তার জায়গাতেই স্কোয়াডে নেওয়া হয়েছে লেগ স্পিনার তানভীরকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১০ ম্যাচে তার সংগ্রহ ১৬০ উইকেট।
সিলেটে বুধবার প্রথম টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনে জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ঘরের মাটিতে ৭ বছর পর হারল বাংলাদেশ। এবার চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৮ এপ্রিল। সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই বাংলাদেশের সামনে।
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান।

আবহাওয়াবিদরা জানান, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্ব
৫ ঘণ্টা আগে
ওমরাহ পালন করতে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার সময় মক্কার নিকটবর্তী খাসরা এলাকার রুয়াইদাতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ফরিদপুরের তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছোট ছেলে জার্জিস ইসলাম (২০) এবং একমাত্র মেয়ে সাদাফ শফিক (১৭) নিহত হন।
৬ ঘণ্টা আগে
শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই চমৎকার ছিলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে এই সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।’
৬ ঘণ্টা আগে
সংবিধান অনুযায়ী যেহেতু রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলে স্পিকার বরাবরই পদত্যাগপত্র দিতে হয় এবং রাষ্ট্রপতির পদত্যাগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করতে হয় সেই স্পিকারকেই, এ অবস্থায় চিকিৎসা-সফর সংক্ষিপ্ত করে স্পিকার হাফিজ উদ্দিনের তড়িঘড়ি করে দেশে ফেরার খবরে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকেই।
১৫ ঘণ্টা আগে