কানাডাকে হারিয়ে কোপায় তৃতীয় উরুগুয়ে

ডেস্ক, রাজনীতি ডটকম

কোপা আমেরিকায় দুই ফাইনালিস্ট নির্ধারণ হলে তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ের ফল নিয়ে খুব একটা আলোচনাও হয় না। এই নিয়মরক্ষার ম্যাচেও রোমাঞ্চকর এক লড়াই উপহার দিলো উরুগুয়ে ও কানাডা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ায়। কানাডার দুই খেলোয়াড়ের ব্যর্থতায় উরুগুয়ে ৪-৩ গোলে জয় পায়। এ নিয়ে দশমবারের মতো কোপায় তৃতীয় হলো ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।

ম্যাচের অষ্টম মিনিটে উরুগুয়েকে এগিয়ে নিয়েছিলেন রড্রিগো বেন্টানকুর। তবে এ ব্যবধান তারা ধরে রাখতে পারেনি। প্রথমার্ধেই কানাডার হয়ে সমতায় ফেরান ইসমাইল কোনো। দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় গোলের চেষ্টা করেও এগিয়ে যেতে পারছিল না দুই দলই। অবশেষে ৮০ মিনিটে কানাডাকে এগিয়ে দেন জোনাথন ডেভিড। তার এই গোলেই দারুণ এক জয়ের স্বপ্ন দেখছিল কানাডা।

তবে বদলি হিসেবে নেমে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখলেন লুইস সুয়ারেজ। ৯২ মিনিটে দারুণ এক গোলে ম্যাচে সমতা ফেরান তিনি। উরুগুয়ের হয়ে তিনিই সবচেয়ে বেশি বয়সে গোল করার ইতিহাস গড়লেন। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্রয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে লুইস সুয়ারেজের উরুগুয়ে।

টাইব্রেকারে প্রথম দুই শটে গোল করে দুই দল। তৃতীয় শটে গিয়ে পেনাল্টি মিস করেন কানাডার কোন। পঞ্চম শট মিস করেন কানাডার আলফানসো ডেভিস। নিজেদের ৪ শটে গোল করেই জয় নিশ্চিত করে উরুগুয়ে। পেনাল্টি শটে গোল করেন সুয়ারেজও। এই জয় দিয়েই খুব সম্ভবত উরুগুয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন সুয়ারেজ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

২ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

২ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২ ঘণ্টা আগে

সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

৩ ঘণ্টা আগে
Advertisement