ডেস্ক, রাজনীতি ডটকম

প্রথমবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। শঙ্কা জেগেছে নয় বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশের। শেষ ম্যাচে টিম টাইগার্সের লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। জয় নিয়ে সিলেটে টি-টুয়েন্টি সিরিজের আগে ঘুরে দাঁড়ানো।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শেষটিতে মঙ্গলবার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুর ২টায় শুরু হবে ম্যাচ।
রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান মিলে বাংলাদেশের ব্যাটারদের প্রথম দুম্যাচে বোতলবন্দি করে রেখেছিলেন। বিশ্বসেরা স্পিন আক্রমণের সামনে দিশেহারা হয়ে পড়েন নাঈম-আফিফ-শান্তদের সকলে। আফগান স্পিনাররা বাংলাদেশকে ভোগালেও অবশ্য তেমন চিন্তিত নন সহকারী কোচ নিক পোথাস। তার মতে, বিশ্বের সব দেশের ব্যাটসম্যানদেরই এমন ভুগতে হয় মুজিব, রশিদ খানদের বিপক্ষে।
‘সত্যি বলতে, আফগানিস্তানের স্পিন আক্রমণ বিশ্বের সেরা। এটা বাস্তবতা। তাদের দলে এমন তিনজন স্পিনার আছে, যারা বিশ্বজুড়ে সাদা বলের ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছে। যেকোনো অধিনায়কের জন্য এটি স্বপ্ন। যার হাতেই বল তুলে দেয়া হয়, সে কাজটা করে দেয়। তারা অসাধারণ।’
আফগানদের বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে বাংলাদেশের সামনে সুযোগ ছিল আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথমবার পাঁচে ওঠার। সিরিজ হেরে উল্টো হোয়াটওয়াশের চোখ রাঙানি সামনে। এমন ম্যাচের আগে চট্টগ্রামে অনুশীলনেই নামতে পারেননি লিটন-সাকিব। বৃষ্টি বাধায় প্রস্তুতি ছাড়াই সিরিজের শেষ ম্যাচে নামতে হচ্ছে স্বাগতিকদের।
আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্রেফ উড়ে গিয়েছিল টিম টাইগার্স। ১৪২ রানের বড় হারে স্বস্তিতে নেই দল। নিজের শেষ ওভারে হাঁটুর চোটে পড়া ইবাদত হোসেন ছিটকে গেছেন ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজ থেকেও। শেষ ওয়ানডেতে তাই একাদশে ফিরতে পারেন তাসকিন আহমেদ।
সিরিজের দুই ম্যাচেই আফগানদের বিপক্ষে বেশিরভাগ সময় ধুঁকতে দেখা গেছে বাংলাদেশের ব্যাটারদের। এশিয়া কাপ, বিশ্বকাপের আগে যা একপ্রকার অশনি সংকেত বলা যায়। তার আগে শঙ্কা হোয়াইটওয়াশ হতাশারও।

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।
১২ ঘণ্টা আগে
সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।
১৩ ঘণ্টা আগে
আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
১৪ ঘণ্টা আগে
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে