টি-২০ বিশ্বকাপে সেরার পুরস্কার পেলেন যারা

ডেস্ক, রাজনীতি ডটকম

ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৩ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। টি-২০ বিশ্বকাপের হিসেব ধরলে ১৭ বছরের আক্ষেপ ঘুচিয়েছে টিম ইন্ডিয়া। বার্বাডোজে রীতিমতো ঘুরে দাঁড়ানোর গল্প লিখে জয় পেয়েছে তারা।

এই আসর দিয়ে নিজের আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারের ইতি টেনেছেন ভারতের ফাইনালের ম্যাচসেরা বিরাট কোহলি। তার অবসর ঘোষণার ১২০ মিনিট পর অবসরের ঘোষণা দেন অধিনায়ক রোহিত শর্মাও।

পুরো টুর্নামেন্টে নিজের ছায়া হয়ে থাকা কোহলি হয়েছে ফাইনালের ম্যাচ সেরা। তিনি ফাইনালে এসে খেলেন ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংস। ফাইনালের ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তাই কোহলির হাতে। আর টুর্নামেন্ট সেরা হয়েছেন জাসপ্রিত বুমরাহ।

এক নজরে দেখে নিন টি-২০ বিশ্বকাপের এবারের আসরে কে কোন পুরস্কার জিতলেন:

চ্যাম্পিয়ন: ভারত (২৮ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার টাকা)

রানার্সআপ: দক্ষিণ আফ্রিকা (১৫ কোটি ২ লাখ ৩৭ হাজার টাকা)

টুর্নামেন্ট সেরা: জসপ্রিত বুমরাহ (১৫ উইকেট), ১৭ লাখ ৬২ হাজার টাকা

ফাইনালে ম্যাচ সেরা: বিরাট কোহলি (৭৬ রান), ৫ লাখ ৮৮ হাজার টাকা

স্মার্ট ক্যাচ: সূর্যকুমার যাদব (সাড়ে ৩ লাখ টাকা)

সর্বোচ্চ রান: রহমানউল্লাহ গুরবাজ (২৮১)

সর্বোচ্চ উইকেট: ফজলহক ফারুকি ও আর্শদ্বীপ সিং (১৭ উইকেট)

সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: নিকোলাস পুরান (৯৮, প্রতিপক্ষ আফগানিস্তান)

সর্বোচ্চ স্ট্রাইক রেট: শাই হোপ (১৮৭.৭১)

সবচেয়ে বেশি ছক্কা: নিকোলাস পুরান (১৭টি)

সবচেয়ে বেশি ৫০+ স্কোর: রোহিত শর্মা ও গুরবাজ (৩টি)

সেরা বোলিং ফিগার: ফজলহক ফারুকি (৯ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ উগান্ডা)

সেরা ইকোনমি: টিম সাউদি (৩.০০)

সবচেয়ে বেশি ক্যাচ: এইডেন মার্করাম (৮টি)

সর্বোচ্চ দলীয় সংগ্রহ: ২১৮ ওয়েস্ট ইন্ডিজ (প্রতিপক্ষ আফগানিস্তান)

সর্বনিম্ন দলীয় সংগ্রহ: ৩৯ উগান্ডা (প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০

এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম ৩ পুরিয়া হেরোইন, ৫ কেজি ওজনের পিতলের জালী, ৬টি মোবাইল, ৩টি চাপাতি, ১টি হাতুড়ী, ১টি খেলনা পিস্তল ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

৭ ঘণ্টা আগে

দেশের ২৮ জেলায় চালু হলো ডিজিটাল ‘ই-বেইল বন্ড’, কমবে ভোগান্তি

৭ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে।

৭ ঘণ্টা আগে

তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানালেন দেশটির প্রধানমন্ত্রী

জাপানের সিনিয়র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোযুকি বলেন, বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তি গড়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি জাপানের মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল (এফওআইপি) গড়ার পরিকল্পনা সম্পর্কে বাংলাদেশকে অবহিত করেন।

৮ ঘণ্টা আগে