দলের সঙ্গে দেশে ফেরেননি সাকিব

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বুধবার দিবাগত রাতে দুই ভাগে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে দলের সঙ্গে ফেরেননি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে না ফিরে কোথায় গেলেন সাকিব, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অনুরাগীদের মনে।

বাংলাদেশ দলের একটা অংশ দুবাই হয়ে বুধবার রাত ১১টায় ঢাকায় পৌঁছেছেন। অপর দলটি দোহা হয়ে পৌঁছেছে রাত সোয়া দুইটায়। তবে দুই দলের কোনোটিরই সঙ্গী হননি সাকিব। বরং সতীর্থদের সঙ্গে দুবাই পর্যন্ত গিয়ে সেখান থেকে এখন লন্ডনের ফ্লাইট ধরবেন তিনি।

৯ সেপ্টেম্বর থেকে ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলতে দেখা যাবে তাকে। সেখানে খেলতেই এখন ইংল্যান্ডের যাত্রী এই অলরাউন্ডার।

গত জুলাই থেকেই দেশের বাইরে রয়েছেন সাকিব। প্রথমে যুক্তরাষ্ট্র এবং পরে কানাডায় দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তিনি। সেখান থেকে টেস্ট সিরিজ খেলতে দলের সঙ্গে সরাসরি পাকিস্তানেই যোগ দেন তিনি।

এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিবের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় ২৮ নম্বর আসামি হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছে।

পাকিস্তান সফরের পর অবশ্য দম ফেলার ফুরসত পাবে না বাংলাদেশ দল। ৯ সেপ্টেম্বর থেকে ভারত সফরের অনুশীলন শুরু হওয়ার কথা। দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। সেদিনই ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাত ৯টার দিকে মহাখালীর দিক থেকে জাহাঙ্গীর গেইট ধরে মোড় ঘোরার সময় কাভার্ড ভ্যানটি মোটরসাইকেল চালককে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। এ সময় দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানটি আটকে রাখে কয়েকজন মোটরসাইকেল চালক। ট্রাকের চালককে মারধরও করেন অতি উৎসাহী কয়েকজন। রক্তাক্ত লাশ ও ভাঙা মোটরসাইকেল রাস্

২ ঘণ্টা আগে

এসএসির ফল জানতে আগের ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন নম্বর ১৬১৪০

এসএমএসে ফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬ লিখে ১৬২২২ অথবা ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

১২ ঘণ্টা আগে

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন— ইউএনওদের উদ্দেশে প্রধানমন্ত্রী

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা আছি, কাল থাকব না। আসুন আমরা সবাই মিলে পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যাওয়ার চেষ্টা করি। যেখানে সবাই একটু ভালো থাকবে।’

১২ ঘণ্টা আগে

জ্বালানি তেল আমদানি নীতিমালায় নির্দিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালায় কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। দেশের জ্বালানি নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে