ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতকে ফাইনালে হারিয়ে কিছুদিন আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছিল বাংলাদেশের ছেলেরা। মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারত। তবে এবার শিরোপা উৎসব করা হলো না। ফাইনালে ভারতকে অল্প রানে বেঁধে ফেললেও ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ হারল ৪১ রানে। বাংলাদেশকে কাঁদিয়ে তাই নারী এশিয়া কাপের শিরোপা ভারতেরই।
রবিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরুতে ব্যাট করতে নামা ভারতকে ৭ উইকেটে ১১৭ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশ। যা স্বপ্ন দেখাচ্ছিল শিরোপা জয়ের। তবে শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় সেটি সম্ভব হয়নি। বাংলাদেশ গুটিয়ে যায় ১৮.৩ ওভারে ৭৬ রানে।
শিরোপা নির্ধারণী ম্যাচে বায়ুমাস ক্রিকেট ওভালে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৭ রান তোলে ভারত। ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ব্যাট হাতে সর্বোচ্চ ৫২ রান করেন তৃষা। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ফারজানা ইয়াসমিন।
সহজ লক্ষ্যে দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৩ উইকেট খরচ করে দলীয় ফিফটি পেরোয় বাংলাদেশ। স্বপ্ন দেখছিল দারুণ কিছুর। তবে এর পরপরই ছন্দপতন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত তুলতে পারে ৭৬ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২ রান এসেছে জুরিয়া ফেরদৌসের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন ফাহমিদা ছোঁয়া। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন আয়ুশি শুকলা।

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে।
৮ ঘণ্টা আগে
শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।
৯ ঘণ্টা আগে
শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
৯ ঘণ্টা আগে
প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
১০ ঘণ্টা আগে