অবসর বলে দিলেন মাহমুদউল্লাহও

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১২ মার্চ ২০২৫, ২২: ০৭
মাহমুদুল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

টেস্ট আর টি-টুয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন আগেই। এবার ওয়ানডেকেও না বলে দিলেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকেই অবসর নিয়ে নিলেন তিনি।

বুধবার (১২ মার্চ) রাত ৮টা ২১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে অবসরের এ বার্তা দেন তিনি।

মাহমুদউল্লাহ লিখেছেন, সকল প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সব সতীর্থ, কোচ ও বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সবসময় সমর্থন করেছেন।

পরিবারের সদস্যদের প্রতিও মাহমুদউল্লাহ কৃতজ্ঞতা জানিয়েছেন বিদায়ী স্ট্যাটাসে। লিখেছেন, আমার মা-বাবা ও শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে শ্বশুরকে অনেক ধন্যবাদ জানাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন আমার ভাই এমদাদ উল্লাহ, যিনি ছোটবেলা থেকে সবসময়ের জন্য কোচ ও মেন্টার হিসেবে আমার পাশে ছিলেন।

‘সবশেষে আমি ধন্যবাদ জানাই আমার স্ত্রী ও সন্তানদের, যারা যেকোনো ধরনের পরিস্থিতিতে আমাকে সার্বক্ষণিক সমর্থন দিয়ে গেছেন। আমি জানি, রাইদ আমাকে লাল-সবুজের জার্সিতে মিস করবে,’— লিখেছেন রিয়াদ।

মাহমুদউল্লাহ তার বিদায়ী বার্তা শেষ করেছেন এভাবে— সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না। কিন্তু যাই ঘটুক, হ্যাঁ বলে সামনে এগিয়ে যেতেই হয়। শান্তি… আলহামদুলিল্লাহ। আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’

জাতীয় দলের হয়ে ২৩৯টি ওয়ানডে তথা একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ৩৬ দশমিক ৪৬ গড়ে সংগ্রহ করেছেন ৫ হাজার ৬৮৯ রান। স্ট্রাইক রেট ৭৭ দশমিক ৬৪।

এই ফরম্যাটে তার শতরানের ইনিংস ৪টি, অর্ধশতক ৩২টি। এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন অপরাজিত ১২৮। বল হাতে এই ফরম্যাটে ৮২টি উইকেটও রয়েছে তার ঝুলিতে। সেরা বোলিং ফিগার ৪ রানে ৩ উইকেট। ইকোনমি রেট ৫ দশমিক ২১।

এর আগে গত ৫ মার্চ ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এবার মাহমুদউল্লাহর বিদায়ের মাধ্যমে দেশের ক্রিকেটের এক অধ্যায়ের সমাপ্তি ঘটল। মাশরাফি বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ— বাংলাদেশের ক্রিকেটে ‘পঞ্চপাণ্ডব’ হিসেবে পরিচিত কেউই আর টি-টুয়েন্টি বা ওয়ানডে ক্রিকেটে থাকলেন না। মুশফিক শুধু রয়ে গেছেন টেস্ট ক্রিকেটে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বৈরী আবহাওয়া কাটিয়ে আজ চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু

রুটিন অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ৯টি সাধারণ বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা চলছে। বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্র। এছাড়া মাদ্রাসা বোর্ডে আলিম এবং কারিগরি বোর্ডে এইচএসসি (বিএমটি) পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে।

৮ ঘণ্টা আগে

৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এসব

৯ ঘণ্টা আগে

বিকাশ-রকেট-নগদের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি নয়: হাইকোর্টের রুল

রুলে জানতে চাওয়া হয়েছে, বিকাশ, রকেট ও নগদের আরোপিত স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি, অসাংবিধানিক এবং বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রবিধানমালা, ২০২২-এর পরিপন্থি ঘোষণা করা হবে না।

১৯ ঘণ্টা আগে

গণঅভ্যুত্থানের চেতনার উলটো দিকে যাত্রার প্রচেষ্টা চলছে: আনু মুহাম্মদ

২০২৪ সালে জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছিল, সেটাকে জনগণের হাত থেকে কেড়ে নিয়ে উলটো দিকে যাত্রার ভয়াবহ প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের অর্জন যেভাবে জনগণের হাতছাড়া হয়ে গিয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হচ্ছে।

২০ ঘণ্টা আগে