চবিতে সোমবারের সব পরীক্ষা স্থগিত

চবি প্রতিনিধি
শনিবার রাতের পর রোববারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় গ্রামবাসী হামলা চালায়। ছবি: ফোকাস বাংলা

শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের প্রেক্ষাপটে প্রেক্ষিতে সোমবারের (১ সেপ্টেম্বর) সব পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই কারণে আজ রোববারের (৩১ আগস্ট) সব পরীক্ষাও স্থগিত ছিল।

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক মমতাজ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আজ (রোববার) ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। অনেক শিক্ষার্থী আহত হয়েছে। অনেককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

চবির এই পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, সবকিছু বিবেচনা করে আগামীকাল (সোমবার) বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আরও কিছু সিদ্ধান্ত নিতে আমরা বৈঠক করছি। বৈঠকের পর বাকি সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে শনিবার (৩০ আগস্ট) রাতে চবির ২ নম্বর গেটে এক নারী শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনা ঘিরে সংঘর্ষ শুরু হয়। রাতভর সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন।

চবি শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থীদের ওপর গ্রামবাসী হামলা করলে প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন নীরব থাকে। পরে সেনাবাহিনী প্রবেশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে রোববার সকালে স্থানীয়রা ফের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চবি প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

চবি শিক্ষার্থীদের ওপর এসব হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের একজন উপউপাচার্য ও প্রক্টরও আহত হয়েছেন। পরে চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক

বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করা এবং নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতার পথ উন্মোচনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে তারা মতবিনিময় করেন।

৩ ঘণ্টা আগে

সংসদ সদস্য হান্নান মাসুদের পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী দায়ের করা এই রিট আবেদনে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। একই সঙ্গে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছে।

৪ ঘণ্টা আগে

চিকিৎসার জন্যই কলকাতায় গিয়েছিলেন হোটেলে নিহত বাংলাদেশিরা

৪ ঘণ্টা আগে

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৩

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৪৫ জন, মিরপুর বিভাগে ১৩২ জন, গুলশান বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন ও গোয়েন্দা বিভাগে ১১ জনকে গ্রেপ্তার করে।

৫ ঘণ্টা আগে