প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর খিলগাঁও মেরাদিয়া বাজার এলাকায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় শাহিন (৪৮) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকেই ঘাতক প্রাইভেটকারটি জব্দ এবং এর চালককে আটক করেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাক গ্রামে। বাবার নাম মো. আলাউদ্দিন। তিনি থাকতেন মেরাদিয়া পোড়াবাড়ি।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, সোমবার রাত পৌনে ১১টার দিকে শাহিন অটোরিকশা নিয়ে মেরাদিয়া সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে ফুটপাতে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
এসআই আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক প্রাইভেটকারটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে।

কালেমা খচিত পতাকা বা ইসলামের অন্যান্য ধর্মীয় প্রতীককে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি, অবমাননা কিংবা রাজনৈতিক অপব্যবহার কাম্য নয় বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
১৩ ঘণ্টা আগে
পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কেটে নেওয়া ‘ভবিষ্যৎ পরিকল্পনার স্বার্থেই’ এবং এতে কোনো ধরনের ‘ঝুঁকি নেই’ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
১৩ ঘণ্টা আগে
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৭২ শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৮২, চট্টগ্রামে ৫১, বরিশালে ৪০, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৮ এবং রংপুরে ৮ শিশু মারা গেছে।
১৪ ঘণ্টা আগে
১৬টি দেশ থেকে অংশ নেওয়া ৭৬টি দলকে হারিয়ে দেশের জন্য অনন্য এ গৌরব বয়ে এনেছে এমআইএসটির ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত দলটি।
১৪ ঘণ্টা আগে