বিবিএসের জরিপ— পুরুষ সঙ্গীর নির্যাতনের শিকার ৭০% নারী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার বিবিএসের নারী নির্যতন নিয়ে জরিপের ফল প্রকাশ হয়। প্রতীকী ছবি

দেশের ৭০ শতাংশ নারীই তার পুরুষ সঙ্গীর হাতে নির্যাতনের শিকার হন। এর মধ্যে যেমন রয়েছে শারীরিক ও মানসিক নির্যাতন, তেমনি রয়েছে যৌন সহিংসতার ঘটনাও। স্বামী, সাবেক স্বামী কিংবা প্রেমিকসহ জীবনের যেকোনো সময়ে সংস্পর্শে আসা যেকোনো ব্যক্তি এসব নির্যাতন-সহিংসতায় জড়িত থাকে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে উঠে এসেছে এ তথ্য। ‘নারীর বিরুদ্ধে সহিংসতা’ শীর্ষক জরিপের খসড়া প্রতিবেদন বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্রকাশ করে বিবিএস।

জরিপ প্রতিবেদনে উঠে এসেছে, জরিপে অংশ নেওয়া নারীদের প্রায় ৪৭ শতাংশ নারী শারীরিক, ২৮ দশমিক ৫ শতাংশ যৌন ও প্রায় ৩৩ শতাংশ মানসিক নির্যাতনের শিকার। এ ছাড়া ৫০ শতাংশ নারী নিয়ন্ত্রণমূলক ব্যবহার, প্রায় ১০ শতাংশ নারী অর্থনৈতিক এবং ৫৪ শতাংশ নারী শারীরিক ও যৌন সহিংসতার শিকার হন।

বিবিএস বলছে, গত বছরের মার্চ থেকে জুন পর্যন্ত তিন মাস দেশের আট বিভাগের ১৫ বছরের বেশি বয়সী ২৭ হাজার ৪৭৬ জন নারীর সাক্ষাৎকার থেকে পাওয়া তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এর আগে ২০১৫ সালে সবশেষ এই জরিপটি করা হয়েছিল। সে বছরও প্রায় ৭৩ শতাংশ নারী জানিয়েছিলেন, তারা পুরুষ সঙ্গীর হাতে সহিংসতার শিকার হন।

জরিপের ফলাফল তুলে ধরে প্রকল্প পরিচালক ইফতেখারুল করিম বলেন, জরিপে দেশের আট বিভাগের গ্রাম-শহর, বস্তি ও ধনী এলাকাসহ সব স্তরের ১৫ বছরের বেশি বয়সী নারীর কাছ থেকে সহিংসতা বিষয়ক তথ্য নেওয়া হয়েছে। মোট ১২০ জন তথ্য সংগ্রহকারী ও ২৪ জন সুপারভাইজার এসব তথ্য সংগ্রহ করেছেন।

প্রকল্প পরিচালক আরও বলেন, জরিপে যে ২৭ হাজার নারী অংশ নিয়েছেন তাদের ৪৭ শতাংশ জানিয়েছেন, জীবনে তাদের স্বামী বা সাবেক স্বামীর (লাইফ পার্টনার) কাছ থেকে অন্তত একবার হলেও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

জরিপে উঠে এসেছে, পুরুষ সঙ্গীর কাছে যৌন সহিংসতার শিকার হয়েছেন ২৮ দশমিক ৫ শতাংশ নারী। প্রায় ৩৩ শতাংশ নারী মানসিক সহিংসতার শিকার হয়েছেন। ৫০ শতাংশ নারী স্বামীর কাছ থেকে নিয়ন্ত্রণমূলক ব্যবহারের মাধ্যমে সহিংসতার শিকার হয়েছেন। এ ছাড়াও প্রায় ১০ শতাংশ নারী অর্থনৈতিক এবং ৫৪ শতাংশ নারী শারীরিক ও যৌন সহিংসতার শিকার হয়েছেন। এদের মধ্যে ৪১ শতাংশ নারী গত ১২ মাসে এই সহিংসতার শিকার হয়েছেন।

জরিপের তথ্য অনুযায়ী, দেশে সবচেয়ে বেশি নারী সহিংসতার ঘটনা ঘটে বরিশালে। এরপর রয়েছে যথাক্রমে চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর। সবচেয়ে কম সহিংসতার ঘটনা ঘটে সিলেট বিভাগে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিভিন্ন ধর্মের অভিন্ন নৈতিক শিক্ষা [পর্ব ২]

জৈন ধর্ম মানুষের মুক্তির জন্য নৈতিকতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে। এই ধর্ম অনুযায়ী, বন্দি অবস্থা থেকে আত্মার মুক্তির উপায় তিনটি— সম্যগ দর্শন বা সত্যের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, সম্যগজ্ঞান বা সংশয়শূন্য ও ভ্রমমুক্ত বিশদ জ্ঞান এবং সম্যগ চারিত্র বা হিত আচরণে প্রবৃত্ত হওয়া এবং অহিতকর আচরণ থেকে সম্প

৬ ঘণ্টা আগে

নিজের নামে স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব, না করলেন প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেল এবং আত্মীয়ের নামের সঙ্গে মিল রেখে বগুড়ার মোকামতলা উপজেলায় নবগঠিত কয়েকটি ইউনিয়নের নামকরণের অভিযোগের পর এবার তার নামে একটি স্কুলের নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে শিক্ষা সচিবের কাছে পাঠানো এক পত্রে এই প্রস্তাব নাকচ করেছেন তিনি।

১৫ ঘণ্টা আগে

পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেপ্তারে প্রতিমন্ত্রী শাহে আলমের দুঃখপ্রকাশ

‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেপ্তারের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট সব পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছা

১৬ ঘণ্টা আগে

প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সংবাদ করায় মামলা— পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কারাগারে

এর আগে গত ১৫ জুন বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এবং ‘দ্য নিউ নেশন’ পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার সম্পাদক-প্রকাশকসহ ছয় জনের বিরুদ্ধে এই মামলা করেন। পরে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সদর থ

১৬ ঘণ্টা আগে