প্রতিবেদক, রাজনীতি ডটকম

একবিংশ শতাব্দীতে আজও দেশের সমাজ ও রাষ্ট্রে নারীর সমান অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারী শাখার কমরেড জলি তালুকদার।
একবিংশ শতাব্দীতে আজও দেশের সমাজ ও রাষ্ট্রে নারীর সমান অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি)নারী শাখার কমরেড জলি তালুকদার।
তিনি বলেছেন, রাষ্ট্রের আইন থেকে শুরু করে আচার-অনুষ্ঠান পর্যন্ত সবকিছুতেই কাঠামোগতভাবে নারী বিদ্বেষ চরিতার্থ করা হচ্ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লালিত নারী বিদ্বেষ ও পিতৃতান্ত্রিক পুরুষ শ্রেষ্ঠত্ববাদ সমাজ ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করছে। নারীরা প্রতি পদক্ষেপে বর্তমান সমাজের এই সাংস্কৃতিক পশ্চাৎপদতার নিষ্ঠুর শিকারে পরিণত হচ্ছে। তিনি নারী-পুরুষ নির্বিশেষে সকলকে সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান।
জলি তালুকদার আরো বলেন, রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে ভোটাধিকার পুনরুদ্ধার করার পাশাপাশি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণ করা সম্ভব না হলে নারীসহ শোষিত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। তিনি তরুণ ও শ্রমজীবী নারীদের নেতৃত্বে বিপ্লবী ধারায় নারী মুক্তি আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
আজ শুক্রবার (১৫ মার্চ) বেলা ১১টায় ঢাকার পুরানা পল্টনে মুক্তিভবনের সামনে সিপিবি ঢাকা দক্ষিণ নারী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন পার্টির ঢাকা দক্ষিণ মহানগর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড জলি তালুকদার। সিপিবি নারী শাখার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাশিদা কুদ্দুস রানুর সভাপতিত্বে ও সহকারী সম্পাদক রঞ্জনা দেবীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী সমাবেশে আরো বক্তব্য দেন সিপিবি নেতা তাহমিনা ইয়াসমিন তিথি, শিবানী ভট্টাচার্য্য, মমতা চক্রবর্তী প্রমুখ।
সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, দেশে অব্যাহতভাবে ধর্ষণ, নারী নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটে চলেছে। কুমিল্লার তনু হত্যাকাণ্ডের কোনো সুরাহা হয়নি। মুনিয়া হত্যাকাণ্ডে অভিযুক্তকে দেশের আইন স্পর্শ পর্যন্ত করতে পারেনি। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী আন্দোলনে প্রতিবাদী দেয়ালচিত্র আঁকার দায়ে উল্টো ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার এবং তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে।
বক্তারা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও বিচারহীনতাই একেরপর এক নতুন ঘটনার জন্ম দিচ্ছে।
সম্মেলনের কাউন্সিল অধিবেশনে পরবর্তী দুই বছরের জন্য বীর মুক্তিযোদ্ধা রাশিদা কুদ্দুস রানুকে সম্পাদক ও রঞ্জনা দেবীকে সহকারী সম্পাদক নির্বাচিত করা হয়।

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
পুলিশের প্রাথমিক ধারণা, রোহিঙ্গাদের দুটি সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে চলমান অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন থাকায় ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হও
৭ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় প্রধানমন্ত্রী তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জুলফিকার হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচন ও সংসদ অধিবেশন নিয়ে তিনি বলেন, “সংবিধানে আছে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন, তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিল আমরা বিশেষ অধিবেশন ডাকব কি না। ৯০ দিন যেহেতু সময় আছে আর আমাদের পরবর্তী নিয়মিত অধিবেশন ৬০ দিনের মধ্যে—এই দুটি সময় ব্যাপ্তির মিল থাকায় বিশেষ অধিবেশনের আপ
৮ ঘণ্টা আগে