চামড়া খাতে আলাদা জেন্ডার রোডম্যাপ তৈরির লক্ষ্যে কর্মশালা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২০: ২৮

নারী শ্রমিকদের সুনির্দিষ্ট প্রয়োজন ও অধিকার চিহ্নিত করা এবং চামড়া খাতের জন্য আলাদা জেন্ডার রোডম্যাপ তৈরির লক্ষ্যে দুদিনব্যাপী কর্মশালার আয়োজন করে ওশি ফাউন্ডেশন।

রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত ২৯-৩০ সেপ্টেম্বর দুদিনব্যাপী এ কর্মশালায় জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভূক্তি, নারীর ক্ষমতায়ন, যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন আলোচক ও প্রশিক্ষকরা। আইনে নারীদের কী অধিকার দেয়া আছে এবং তা লঙ্ঘন হলে প্রতিকার পাওয়ার উপায় নিয়েও কর্মশালায় আলোচনা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী নারী শ্রমিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের কর্মক্ষেত্রে অভিজ্ঞতা ও প্রদানকৃত মতামত জেন্ডার রোডম্যাপ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান, ওশি ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকি রেজওয়ানা।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও সলিডার সুইসের সার্বিক তত্ত্বাবধানে ওশি ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নকৃত ‘বিল্ডিং এ সাসটেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের অধীনে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেন ট্যানারী শ্রমিক, মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি, চামড়া খাত নিয়ে কাজ করা বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ মোট ২১ জন। উপস্থিত ছিলেন ওশি ফাউন্ডেশন হেড অব দ্য প্রজেক্ট আলম হোসেন ও সলিডার সুইসের হেড অব প্রোগ্রাম কামরুল আহসান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে