‘নবায়নযোগ্য জ্বালানিতে নারীর অংশগ্রহণ নিশ্চিতে নীতিমালায় পরিবর্তন প্রয়োজন’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

নবায়নযোগ্য জ্বালানি খাতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে নীতিমালায় পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে এমজেএফ টাওয়ারের আলোক অডিটোরিয়ামে এমজেএফ আয়োজিত ‘নারীর ক্ষমতায়নে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব’ শীর্ষক উন্মুক্ত আলোচনা এবং বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির উৎস ও প্রযুক্তিতে জেন্ডার প্রভাব মূল্যায়ন শীর্ষক গবেষণা প্রকাশনীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শাহীন আনাম বলেন, ‘যেসব জ্বালানি পরিবেশের জন্য ক্ষতিকর, সেসব পরিহার করে আমাদের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। শুধু পরিবেশের জন্যই নয়, জীবাশ্ম জ্বালানি নারীর স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। সরকার এরই মধ্যে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তবে আমাদের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় অনেক গ্যাপ রয়েছে। এই নীতিমালা জেন্ডার লেন্স দিয়ে রিভিউ করে পরিবর্তন আনতে হবে। নবায়নযোগ্য জ্বালানি খাতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে নীতিমালায় পরিবর্তন আনা প্রয়োজন।’

অনুষ্ঠানে ‘ইনভেস্ট ইন উইমেন অ্যান্ড গার্লস: এক্সিলারেট প্রগ্রেস থ্রু রিনিউয়েবল এনার্জি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমজেএফ-এর পরিচালক (প্রকল্প) বনশ্রী মিত্র নিয়োগী। তিনি বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির ন্যায্যতা নিশ্চিত করার জন্য নারীর ওপর বিনিয়োগ অত্যন্ত জরুরি। নবায়নযোগ্য জ্বালানি খাতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নীতিমালা পর্যায়ে যেমন কাজ করতে হবে তেমনি তৃণমূল পর্যায়ের নারীদের দক্ষতাও বাড়াতে হবে। ‘নারীদের শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ দিলে তারা জ্বালানির রূপান্তর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

১ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

২ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২ ঘণ্টা আগে

সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

২ ঘণ্টা আগে
Advertisement