বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪ ডিআইজিকে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ০৪

পুলিশ বাহিনীর চার উপমহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে দুজন ঢাকা হাইওয়ে পুলিশ, একজন ঢাকা নৌ পুলিশ ও আরেকজন ঢাকায় অ্যান্টিটোরোরিজম ইউনিটে সংযুক্ত ছিলেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ তাদের চারজনকে চাকরি থেকে অবসর দিয়ে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।

অবসরে পাঠানো চার ডিআইজি হলেন— হাইওয়ে পুলিশ, ঢাকায় সংযুক্ত মো. আজাদ মিয়া; নৌ পুলিশ, ঢাকায় সংযুক্ত মো. আব্দুল কুদ্দুছ; পুলিশের অ্যান্টিটেরোরিজম ইউনিট, ঢাকায় সংযুক্ত মো. নিশারুল আরিফ; এবং হাইওয়ে পুলিশ, ঢাকায় সংযুক্ত আমেনা বেগম।

চারটি প্রজ্ঞাপনেই সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

এর আগে ‘বিতর্কিত’ শেষ তিন সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা তিন সচিবসহ ২২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

এ ছাড়া নির্বাচনকালীন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। তাদের সবার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে। অন্যদিকে ওই সময় ডিসি পদে দায়িত্বে থাকা বাকি ৩৩ জনের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়নি। তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মাইক্রোপ্লাস্টিক বিতর্কে তদন্তে নামল বিএসটিআই, পুনরায় পরীক্ষা হবে টুথপেস্ট

ঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইএসডিওর সাম্প্রতিক গবেষণায় ৩৪টি টুথপেস্টের নমুনার মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

৫ ঘণ্টা আগে

দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর উৎপাদনে পূর্ণ সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জামের উদ্ভাবকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, স্বাস্থ্য খাতে আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদন প্রক্রিয়ায় সহায়তা দেবে।

৬ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি: সিইসি

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। এ নির্বাচনের ভোটার তালিকা সংসদ সচিবালয় সরবরাহ করবে। এ বিষয়ে ইতোমধ্যে কমিশনের পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছে।

৬ ঘণ্টা আগে

জনপ্রিয় টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক— যেভাবে বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকি

ইক্রোপ্লাস্টিক হলো পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণা। এগুলো সাধারণত পলিথিন বা অন্যান্য সিনথেটিক পলিমার দিয়ে তৈরি। টুথপেস্টে এগুলো কেন যোগ করা হয়

৭ ঘণ্টা আগে