প্রতিবেদক, রাজনীতি ডটকম

দীর্ঘ ৩৬ বছর পর এক অনন্য এবং ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো জাতীয় ঈদগাহ ময়দান। শনিবার (২১ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেছেন।
দেশের শীর্ষ দুই নেতার একই সঙ্গে ঈদের জামাতে শরিক হওয়ার এই ঘটনা দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এক নতুন বার্তা দিচ্ছে।
সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই বিশেষ জামাতে ভিআইপিদের পাশাপাশি সাধারণ মুসল্লিদের ঢল নামে, যেখানে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
নামাজ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কোলাকুলি করেন।
এই প্রধান জামাতে আরও অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্যগণ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানকে সাজানো হয়েছিল বর্ণিল সাজে। মোট ৩৫ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন এই মাঠে এবার প্রায় সাড়ে তিন হাজার নারীর জন্য ছিল পৃথক প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা। এছাড়া মুসল্লিদের স্বাস্থ্যসুরক্ষায় নিয়োজিত ছিল বিশেষ মেডিকেল টিম। ভিআইপি ও সাধারণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে এই বছরের প্রধান ঈদ জামাত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৭.৯° উত্তর অক্ষাংশ এবং ৮৬.৪° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। মঙ্গলবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৭৩৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৬২০ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ঐতিহাসিক সফরে নিউইয়র্কে এসেছেন। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি আমন্ত্রিত হয়ে এসেছেন, যা একটি ইতিহাসের অংশ।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে এ অর্থায়নের ঘোষণা দেয়। কক্সবাজার ও ভাসানচরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আন্তর্জাতিক অর্থায়নের ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যেও মানবিক সহায়তার ওপর নির্ভরশীল থাকায়, এই অর্থায়ন দেওয়া হলো।
৪ ঘণ্টা আগে
বৈঠকে মৎস্য, ব্লু ইকোনমি ও প্রাণিসম্পদ খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। এ লক্ষ্যে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।
৪ ঘণ্টা আগে