ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশের সীমান্তসংলগ্ন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সোমবার থেকে মঙ্গলবার—এই ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হওয়ায় এক সপ্তাহে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে আসাম রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) দেওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এএসডিএমএ জানায়, রাজ্যের ৩৫টি জেলার মধ্যে ১৬টির ৮৭২টি গ্রাম এখন প্লাবিত। এতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা তিনটি হলো— শিবসাগর (৩ লাখ ৫৯ হাজার), চারাইদেও (১ লাখ ৪ হাজার) এবং জোরহাট (৫০ হাজার)।
বন্যা উপদ্রুত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বাহিনী (এসডিআরএফ), সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে। উপদ্রুত এলাকাগুলোর ১০১টি ত্রাণশিবিরে প্রায় ১০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, পরিস্থিতি ও ত্রাণ তৎপরতা পর্যবেক্ষণ করতে তিনি বুধবার চারাইদেও, শিবসাগর ও জোরহাটসহ বিভিন্ন এলাকা সফর করবেন।
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র, বুড়িডিহিং, দিসাং ও ধানসিঁড়িসহ প্রায় সব নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ১৯ হাজার ১০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। সড়ক ও রেললাইন পানির নিচে চলে যাওয়ায় যোগাযোগব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। অনেক রুটে ট্রেন চলাচল স্থগিত ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়
১৮ ঘণ্টা আগে
এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
১ দিন আগে