‘নতুন রাজনীতির’ অঙ্গীকার, তাসনিম জারার ইশতেহার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা এক ব্যতিক্রমী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে খিলগাঁও মডেল কলেজ মাঠে আয়োজিত এক সভায় তিনি তার ছয় দফা কর্মসূচি তুলে ধরেন।

ইশতেহারে গ্যাস সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এমপির সুপারিশ ও কোটা প্রথা বাতিলের মতো সাহসী অঙ্গীকার করেছেন তিনি। কোনো ধরনের শোডাউন বা পোস্টার ছাড়াই অর্থ ও পেশিশক্তির বাইরে গিয়ে একটি নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন এই প্রার্থী।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শেষে তাসনিম জারা বলেন, ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব সেটা প্রমাণ করতে চাই। আমি শুরু থেকেই বলেছি নির্বাচনের আগে আমি কোটি কোটি টাকা খরচ করব না। লাখ লাখ পোস্টারে আমার শহর আমি নোংরা করব না। অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার করে জনগণের দুর্ভোগের কারণ হব না।

তিনি বলেন, আমার বিশ্বাস লাখ লাখ পোস্টার কিংবা শোডাউনের চেয়ে অনেক বেশি শক্তিশালী ব্যক্তিগত সম্পর্ক এবং একটা আন্তরিক কথোপকথন। নতুন ধারার রাজনীতি যারা বিশ্বাস করেন, যারা আস্থা রাখেন তারা আপনাদের প্রিয়জন পাঁচজনের সঙ্গে কথা বলবেন।
জারা বলেন, এলাকাবাসী যারা আছেন তারা বোঝাবেন যে নতুনভাবে রাজনীতি করা সম্ভব। আমরা বিশ্বাস করি, অর্থ পেশিশক্তির বাইরে গিয়ে যে রাজনীতি করা সম্ভব, নির্বাচনে জিতে আসা সম্ভব, সেটা আমরা ঢাকা-৯ থেকেই প্রমাণ করব।

এ সময় তিনি গণভোটে ‘হ্যা’ ভোট দিতে সকলকে আহ্বান জানান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজারের বেশি পরীক্ষার্থী

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ও সমমান) পরীক্ষার প্রথম দিনেই ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফরম পূরণ করেও এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। সংখ্যার হিসাবে এটি গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

১৫ ঘণ্টা আগে

কালেমা খচিত পতাকা ঘিরে রাজনৈতিক অপব্যবহার কাম্য নয়: ধর্মমন্ত্রী

কালেমা খচিত পতাকা বা ইসলামের অন্যান্য ধর্মীয় প্রতীককে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি, অবমাননা কিংবা রাজনৈতিক অপব্যবহার কাম্য নয় বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

১৫ ঘণ্টা আগে

পদ্মা রেল সেতুর নিচে মাটি কাটা পরিকল্পনার স্বার্থেই, ঝুঁকি নেই: মন্ত্রী

পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কেটে নেওয়া ‘ভবিষ্যৎ পরিকল্পনার স্বার্থেই’ এবং এতে কোনো ধরনের ‘ঝুঁকি নেই’ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

১৬ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, শনাক্ত ১৫৪ শিশুর

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৭২ শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৮২, চট্টগ্রামে ৫১, বরিশালে ৪০, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৮ এবং রংপুরে ৮ শিশু মারা গেছে।

১৬ ঘণ্টা আগে