৩ শর্তে দেড় মাস পর লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৮: ৫৬
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেড় মাস আগে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই সিদ্ধান্ত থেকে সরে এসে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। তবে তিনটি শর্ত সাপেক্ষে হাসপাতালটিকে আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক দাখিল করা আপিল ও আপিলের অধিকতর বিবরণীর পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

সরকার হাসপাতালটির জন্য তিনটি শর্ত নির্ধারণ করেছে। শর্তগুলো হলো— ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্সের বিধান যথাযথভাবে প্রতিপালন অব্যাহত রাখতে হবে; লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে; এবং নির্ধারিত শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

গত ২৭ মে, ঈদের আগের দিন সকালে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে ছটফট করতে করতে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই সময় পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিলেন। রাতে কিছু সময়ের জন্য এসি বন্ধ রাখার পর পুনরায় চালু করলে কয়েকজন নবজাতক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের এনআইসিইউতে নেওয়া হলেও শেষ পর্যন্ত ছয় নবজাতকেরই মৃত্যু হয়। পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস গত ১১ জুন এক সংবাদ সম্মেলনে হাসপাতালটির লাইসেন্স বাতিলের ঘোষণা দেন।

তিনি জানান, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ৪ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে আদ্-দ্বীন কর্তৃপক্ষের দেওয়া জবাব ও ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়।

ওই অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল করার সুযোগ ছিল। সে অনুযায়ী গত ২৪ জুন আদ্-দ্বীন কর্তৃপক্ষ আপিল করে।

লাইসেন্স বাতিলের ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল ও আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও সামনে আসে। ফলে আপিলের পর সরকারের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়।

গত ১৩ জুন নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, লাইসেন্স বাঁচাতে হাসপাতালটির কর্তৃপক্ষ টাকা নিয়ে তার পেছনে ঘুরেছে।

তিনি বলেন, “এই যে আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে; আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কোনো টাকার প্রতি লোভ হয় নাই। প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন, আমি পূর্ণ সমর্থন দেব। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।”

স্বাস্থ্যমন্ত্রীর ওই বক্তব্যের দুদিন পর, ১৫ জুন সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন ফাউন্ডেশনের তৎকালীন নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন অভিযোগটি নাকচ করেন।

তিনি বলেন, “স্বাস্থ্যমন্ত্রী যদি দাবি করে থাকেন, আদ্-দ্বীন হাসপাতাল তার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তাহলে সেই অভিযোগের প্রমাণ তাকেই দিতে হবে।”

এরপর গত ১৩ জুলাই সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করবেন। পরিদর্শনে সন্তোষজনক অগ্রগতি পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।”

সরকার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি সেদিন বলেন, “ছয়টি শিশুর মৃত্যুর ঘটনায় সরকার কোনো পদক্ষেপ না নিলে সমালোচনার মুখে পড়তে হতো। তাই ঘটনার পরই সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালের আইসিইউসহ বিভিন্ন অবকাঠামোগত ত্রুটি দূর করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং কর্তৃপক্ষ সেগুলো সংস্কারের কাজ করছে বলে জানিয়েছে।”

তার ভাষ্য ছিল, “স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো হাসপাতালটিকে কোনো চূড়ান্ত ছাড় দেয়নি। পুনরায় পরিদর্শনের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

অবশেষে সোমবার জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, হাসপাতালের আপিল নিষ্পত্তির জন্য গঠিত তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন করে যে প্রতিবেদন দিয়েছে, তা ‘সন্তোষজনক হওয়ায়’ শর্ত সাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দাবি না মানলে ২৩ আগস্ট থেকে সিএনজি পাম্প বন্ধ: মালিক সমিতি

সংগঠনটির দাবি, প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে কমপক্ষে ১৩ টাকা ৯৬ পয়সা করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে গ্যাসের দাম বাড়লে তার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া গ্যাসের মূল্যবৃদ্ধির অজুহাতে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়া বন

২ ঘণ্টা আগে

আলিম পরীক্ষায় নকল সরবরাহ: শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

উপজেলা প্রশাসন ও কেন্দ্র সূত্রে জানা যায়, ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে পাঁচজন পরীক্ষার্থীকে নকল সরবরাহ করার অভিযোগ ওঠে শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করতে কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নকল সরবরাহের বিষয়টি নিশ্চিত হয় উপজেলা

৪ ঘণ্টা আগে

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই রয়েছে।

৫ ঘণ্টা আগে

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বর্তমানে গ্রেপ্তার রয়েছেন ৯ জন। তারা হলেন- সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদে

৮ ঘণ্টা আগে