কালশীর সড়কে যান চলাচল শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অটোরিকশা চলাচল বন্ধ করার প্রতিবাদে রাজধানীর মিরপুরের কালশীতে দিনভর সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, পুলিশ বক্সে আগুন দেয় চালকরা। এর মধ্যে তারা পুলিশের সঙ্গে কয়েক দফায় সংঘর্ষে জড়ায়। অবশেষে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় ৫ ঘণ্টা পর রাজধানীর কালশীর সড়কে আবারো যান চলাচল শুরু হয়েছে।

রোববার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টা পর কালশীতে যান চলাচল শুরু হয় বলে জানিয়েরেছেন ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জসিম উদ্দীন।

তিনি বলেন, কালশীর পরিস্থিতি সন্ধ্যা সাড়ে ছয়টা পর স্বাভাবিক রয়েছে। কালশী এলাকায় আবারও যান চলাচল শুরু হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন পুনরায় না ঘটে সেজন্য পুলিশ সদস্যরা রাস্তায় রয়েছেন।

কালশীতে পুলিশ বক্স পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে অবশ্যই মামলা হবে। মিরপুর ট্রাফিক বিভাগ বাদী হয়ে মামলা দায়ের করবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিন দুপুর সোয়া একটার দিকে অটোরিকশা চালকরা কালশী সড়ক আটকে দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। এ সময় অনেকের হাতে লাঠি দেখা যায়। তারা গাড়ি ভাঙচুর করতেও উদ্যত হয়। সড়কের মাঝখানে রশি টানিয়ে দিয়ে যানচলাচল বন্ধ করে দেয় তারা। এক পর্যায়ে সড়কে আড়াআড়িভাবে বাস রাখতে চালকদের বাধ্য করেন। এতে ওই সড়ক ব্যবহারকারী হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন। গন্তব্যে যেতে মানুষকে পায়ে হেঁটে রওনা দিতে দেখা যায়।

বিকেলের দিকে তারা কালশীর রাস্তা অবরোধ করে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা বিভিন্ন পরিবহনের একাধিক বাস ভাঙচুর করে। এছাড়া কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় আন্দোলনরত অটোরিকশা চালকরা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

১৩ ঘণ্টা আগে

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।

১৪ ঘণ্টা আগে

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

১৫ ঘণ্টা আগে

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।

১ দিন আগে