Ad

খবরাখবর

ওসমান হাদির হত্যাকারী ফয়সাল মেঘালয়ে, ২ সহযোগী গ্রেপ্তার

২৮ ডিসেম্বর ২০২৫

ফয়সাল দেশে আছেন না ভারতে পালিয়ে গেছেন– তা নিয়ে এক সপ্তাহ আগেও পুলিশ সন্দেহ প্রকাশ করেছিল। কিন্তু রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বললেন, ফয়সাল ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। মেঘালয় পুলিশ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে।

ওসমান হাদির হত্যাকারী ফয়সাল মেঘালয়ে, ২ সহযোগী গ্রেপ্তার

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

২৮ ডিসেম্বর ২০২৫

শপথ গ্রহণের মধ্য দিয়ে বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং আজ থেকেই তার এই নিয়োগ কার্যকর হয়েছে।

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

৭ জানুয়ারির মধ্যে ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট

২৮ ডিসেম্বর ২০২৫

ডিএমপি কমিশনার জানান, এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কুশীলবদের শনাক্ত করতে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে এবং তদন্তে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

৭ জানুয়ারির মধ্যে ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ

২৮ ডিসেম্বর ২০২৫

এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। নবনিযুক্ত এই প্রধান বিচারপতি বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি গতকাল শনিবারই অবসরে গেছেন।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ

দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

২৮ ডিসেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস উইং শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভোটের গাড়ি’ দেশজুড়ে সফর করছে। এর মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

মায়ের জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান

২৮ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পাতায় পোস্ট দিয়ে বলা হয়েছিলো "বাংলাদেশর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন।

মায়ের জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান

‘সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া’

২৮ ডিসেম্বর ২০২৫

এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর এখানে (এভারকেয়ার হাসপাতাল) ভর্তি হয়েছেন; ভর্তি হওয়ার পরবর্তীতে উনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল।’ স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউ এবং সেখানে থেকে পরবর্তীতে আইসিইউতে নেও

‘সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া’

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় ৩ নারী গ্রেপ্তার

২৭ ডিসেম্বর ২০২৫

মিজানুর রহমান বলেন, ঘটনার পর মাদ্রাসার পরিচালক শেখ আল আমিনের স্ত্রী আছিয়া বেগমকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আছিয়ার ভাবি ইয়াছমিন আক্তার (৩০) ও আসমানী খাতুন আসমাকে (৩৪) গ্রেপ্তার করা হয়। ইয়াছমিনকে হাসনাবাদ এলাকা থেকে এবং আসমানীকে ঢাকার বাসাবো এলাকা থেকে গ্রেপ্তার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় ৩ নারী গ্রেপ্তার

কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসার কক্ষ, শিশুসহ আহত ৪

২৭ ডিসেম্বর ২০২৫

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে ভবনের চারপাশের দেয়াল উড়ে যায়। বিস্ফোরণে একতলা ভবনের দুটি কক্ষের দেয়াল সম্পূর্ণ ধসে পড়ে এবং ছাদ ও বিমে ফাটল দেখা দেয়। পাশের আরও দুটি কক্ষেও ফাটল ধরেছে। এ ছাড়া সংলগ্ন একটি ভবনের দেয়াল ও জানালাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে

কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসার কক্ষ, শিশুসহ আহত ৪

খুনিদের আমরা ধরবই: চিফ প্রসিকিউটর

২৭ ডিসেম্বর ২০২৫

খুনিদের ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

খুনিদের আমরা ধরবই: চিফ প্রসিকিউটর

নির্বাচন বানচালের চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে: উপদেষ্টা আদিলুর

২৭ ডিসেম্বর ২০২৫

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের দেশপ্রেমিক প্রতিটি মানুষ নির্বাচন সুষ্ঠুভাবে করার লক্ষ্যে এগিয়ে আসবে ও সহযোগিতা করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।

নির্বাচন বানচালের চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে: উপদেষ্টা আদিলুর

সরকার হলো জগদ্দল পাথরের মতো, সরানো বড় দুরূহ : বদিউল আলম মজুমদার

২৭ ডিসেম্বর ২০২৫

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘হ্যাঁ ভোট’ মানে আপনি সংস্কারের পক্ষে। আর ‘না’ ভোট মানে যেভাবে চলছে সেভাবে চলবে। মানে স্বৈরাচারী কাঠামো অব্যাহত থাকবে। দুঃখজনক হলেও সত্য, সরকার যে প্রচার-প্রচারণা চালানোর কথা সেটি তারা করেনি। সরকার হলো একটি জগদ্দল পাথরের

সরকার হলো জগদ্দল পাথরের মতো, সরানো বড় দুরূহ : বদিউল আলম মজুমদার

‘প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় সরকারের কোনো অংশের মদত রয়েছে’

২৭ ডিসেম্বর ২০২৫

সম্মেলনে নূরুল কবীর বলেন, ‘আমরা পরিষ্কারভাবে জানি, প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটকে ধ্বংস করে দেওয়ার জন্য এক-দুই দিন আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল। কারা এই ঘোষণা দিয়েছে, তা এ দেশের মানুষ জানে এবং সরকারও জানে। ফৌজদারি অপরাধের এমন প্রকাশ্য ঘোষণার পরও সরকার তাদের গ্রেপ্তার করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়

‘প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় সরকারের কোনো অংশের মদত রয়েছে’

তারেক-জাইমার ভোটার হওয়া নিয়ে সিদ্ধান্ত রোববার: ইসি সচিব

২৭ ডিসেম্বর ২০২৫

ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রবিবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

তারেক-জাইমার ভোটার হওয়া নিয়ে সিদ্ধান্ত রোববার: ইসি সচিব

দেশকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনাই ছিল আমাদের মূল লক্ষ্য: পররাষ্ট্র উপদেষ্টা

২৭ ডিসেম্বর ২০২৫

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ছেড়ে দেবে। আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, এমন নির্বাচন চাওয়া হচ্ছে যেখানে মানুষ তার ইচ্ছামতো ভোট দ

দেশকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনাই ছিল আমাদের মূল লক্ষ্য: পররাষ্ট্র উপদেষ্টা

নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণ রোববার

২৭ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে রোববার (২৮ ডিসেম্বর) বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি।

নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণ রোববার

কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ১০ ফ্লাইট, নামল ব্যাংকক-কলকাতা-চট্টগ্রামে

২৭ ডিসেম্বর ২০২৫

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ১০টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। ঘন কুয়াশার কারণে স্পষ্টভাবে রানওয়ে দেখা না যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে এসব ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের হিসাবে, ডাইভার্ট হওয়া

কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ১০ ফ্লাইট, নামল ব্যাংকক-কলকাতা-চট্টগ্রামে