ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টার এই জামাত ছাড়াও রয়েছে আরও চারটি ঈদ জামাত। এ মসজিদে প্রথম ঈদের জামাত সকাল ৭টায়। এরপর একে একে সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে বাকি চার ঈদ জামাত হবে।
মহান আল্লাহর প্রতি নিবেদন আর আত্মত্যাগের যে পরাকাষ্ঠা হজরত ইব্রাহিম (আ.) দেখিয়েছিলেন, তার স্মরণেই প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহার দিন আত্মত্যাগের প্রতীকী রূপ হিসেবে পশু কোরবানি দিয়ে থাকে মুসলিমরা। ঈদুল আজহা তাই মুসলিমদের অন্যতম উৎসব হলেও সে উৎসব আসে ত্যাগ, তাকওয়া বা খোদাভীতি আর আল্লাহর প্
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, ওই হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ৬টি প্রাণ ঝরে গেছে। বিষয়টি তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্
বুধবার (২৭ মে) গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় ক্রেতাকে টাকা ফেরত দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’-কে আগের মতোই খামারে লালন-পালন করা হবে।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদযাত্রাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি রয়েছে। যারা বাড়ি পৌঁছেছেন তাদের ফিরতি যাত্রা যেন নিরাপদ হয়, সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। সাবাই মিলে মানুষের প্রত্যাশা পূরণের জন্য, মানুষকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়া এবং ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি।
দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ১১৮ জন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫৬ জন ও নিশ্চিত হাম রোগী ৬২ জন।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদযাত্রা মোটামুটি সন্তোষজনক হয়েছে এবং যাত্রীরা নির্ধারিত ভাড়ায় নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন। তিনি বলেন, “নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও সার্বিকভাবে আমরা একটি ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি। যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে গন্তব্
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় গঠিত তিন সদস্যের এ কমিটিকে আগামী ৪০ থেকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের ওই ওয়ার্ডের এসি সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছিল। সেখান থেকে গ্যাস লিকেজ হয়। এরপর ওয়ার্ডে থাকা শিশুদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাদের কাউকেই আর বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি।
ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান।
ঈদুল আজহাকে কেন্দ্র বাড়ি ফিলছে মানুষ। ফলে সড়কে বেড়েছে যানবাহনের চাপ। সেই সঙ্গে বেড়েছে দুর্ঘটনাও। ঈদযাত্রার মাত্র চার দিনে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, বরিশাল, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, হবিগঞ্জ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা পর্
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমি দেখব, সংসদে বিরোধীদল যাতে তাদের দায়িত্ব পালন করার জন্য পর্যাপ্ত সময় পায়। সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সহযোগিতার মনোভাব আমি আগের সংসদ অধিবেশনে লক্ষ্য করেছি। এখনও আশা করি তাদের মধ্যে কো-অপারেশন থাকবে। সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে। যাতে করে জনজীবনে স
আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তির ও নিরাপদ করতে দেশের গুরুত্বপূর্ণ টোল প্লাজা, সেতু ও যানজটপ্রবণ এলাকায় ২৩টি টিম মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে।