Ad

খবরাখবর

ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

০৫ ডিসেম্বর ২০২৫

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আন্তরিক আলোচনা করেন। রাষ্ট্রদূত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানেরও প্রশংসা করেন।

ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া

০৫ ডিসেম্বর ২০২৫

একই সঙ্গে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার জন্যও অনুরোধ করা হয়। বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া

অস্ত্র উদ্ধারে সরকারের কোন ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

০৫ ডিসেম্বর ২০২৫

তিনি বলেন, ভলান্টিয়াররা আজ সত্যিকারের জনগণের বন্ধু হয়ে উঠেছে। দেশের ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা দুর্যোগ মোকাবেলায় বড় শক্তি। ভূমিকম্প–অগ্নিদুর্যোগে স্বেচ্ছাসেবকরা ফায়ার সার্ভিসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন—এটা দেশের জন্য আশাব্যঞ্জক।

অস্ত্র উদ্ধারে সরকারের কোন ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘তরুণরা সবসময়ই গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে’

০৫ ডিসেম্বর ২০২৫

ড. আসিফ বলেন, এ বছর ৫২টি বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। আন্তর্জাতিক আইন শেখা এবং বিতর্কের জন্য জাতীয় যে আবেগের প্রতিফলন এটি। জেসাপ বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম জেসাপ যোগ্যতা অর্জনকারী প্রতিযোগিতা। এই অর্জন আমাদের শিক্ষার্থী, কোচ, আয়োজক এবং প্রাণবন্ত মুট কোর্ট সমাজের নিষ্ঠার প্রতিফলন

‘তরুণরা সবসময়ই গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে’

প্রাথমিকের শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, ৭ ডিসেম্বর থেকে পরীক্ষা

০৫ ডিসেম্বর ২০২৫

তিন দফা দাবি আদায়ে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ বা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে বার্ষিক পরীক্ষায় ফেরার ঘোষণা দিয়েছেন তারা।

প্রাথমিকের শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, ৭ ডিসেম্বর থেকে পরীক্ষা

বাংলাদেশ-পাকিস্তানের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ

০৫ ডিসেম্বর ২০২৫

যুক্তরাজ্যের অন্তত ৯টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তির আবেদনে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। শিক্ষার্থীদের অনেকেই তাদের ‘স্টুডেন্ট ভিসা’কে যুক্তরাজ্যে স্থায়ীভাবে থেকে যাওয়ার উপায় হিসেবে ব্যবহার করছে— এমন উদ্বেগ থেকে সাময়িক এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বাংলাদেশ-পাকিস্তানের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ

প্রতিদিন প্রাণহানি, তবু ফাইলবন্দি চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের উন্নয়ন

০৪ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক এখন যেন নীরব এক মৃত্যুকূপ। গত ১১ মাসে ১৫৫টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১৫০ জন, আহত হয়েছে ৩৫১ জন।

প্রতিদিন প্রাণহানি, তবু ফাইলবন্দি চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের উন্নয়ন

‘খালেদা জিয়া ছাড়া পরিবারের আর কারও জন্য এসএসএফ নিরাপত্তা না’

০৪ ডিসেম্বর ২০২৫

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করা হয় বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা পাচ্ছেন হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তার পরিবারের অন্য কোনো সদস্যই এই বিশেষ নিরাপত্তা পাবেন না।

‘খালেদা জিয়া ছাড়া পরিবারের আর কারও জন্য এসএসএফ নিরাপত্তা না’

সপ্তাহে ৩ দিন ঢাকা-করাচি ফ্লাইট চালাবে বিমান

০৪ ডিসেম্বর ২০২৫

পাকিস্তানে বাংলাদেশের দূত সেখানকার গণমাধ্যমকে বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় এয়ারলাইন্স করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।

সপ্তাহে ৩ দিন ঢাকা-করাচি ফ্লাইট চালাবে বিমান

যমুনা-সচিবালয় এলাকায় ফের নিষিদ্ধ সভা-সমাবেশ

০৪ ডিসেম্বর ২০২৫

হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকাকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশের এলাকা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে গণবিজ্ঞপ্তিতে।

যমুনা-সচিবালয় এলাকায় ফের নিষিদ্ধ সভা-সমাবেশ

পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়ায় অনুমোদন সরকারের

০৪ ডিসেম্বর ২০২৫

অধ্যাদেশটি জারি হলে পাঁচ সদস্যের একটি কমিশন গঠন করা হবে। এর প্রধান হবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। কমিশন নাগরিকের অভিযোগ অনুসন্ধান-নিষ্পত্তি, পুলিশ সদস্যদের সংক্ষোভ নিরসন ইত্যাদি বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে।

পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়ায় অনুমোদন সরকারের

ডিএমপির ৫০ থানার ওসি বদল

০৪ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি পদে রদবদল করা হয়েছে।

ডিএমপির ৫০ থানার ওসি বদল

তফশিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চায় ইসি

০৪ ডিসেম্বর ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনও সম্প্রতি বলেছেন, নির্ধারিত সময়েই তফশিল ঘোষণা হবে। তিনি জানান, গণভোট বিষয়ে এখনো তেমন প্রচার শুরু হয়নি। তবে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে বড় ধরনের প্রচার চালাবে।

তফশিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চায় ইসি

নিবন্ধন পাচ্ছে তারেক রহমানের 'আমজনতার দল'

০৪ ডিসেম্বর ২০২৫

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয। পুনঃতদন্তে নতুন দুটি দল আমজনতার দল ও জনতার দল জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিবন্ধন পাচ্ছে তারেক রহমানের 'আমজনতার দল'

অজি কিশোর-কিশোরীদের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধ শুরু করেছে মেটা

০৪ ডিসেম্বর ২০২৫

দেশটিতে প্রথমবারের মতো অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার নতুন আইন কার্যকর হওয়ার আগেই এ পদক্ষেপ নিয়েছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট।

অজি কিশোর-কিশোরীদের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধ শুরু করেছে মেটা

'নির্বাচনে পুলিশকে মায়ের মতো দায়িত্ব পালন করতে হবে'

০৪ ডিসেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা বলেছেন, ‘নির্বাচনি চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে ৬৪ জেলার পুলিশকে। এটি সাধারণ নির্বাচন নয়, এটি গণঅভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। তাই শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য এটি গুরুত্বপূর্ণ নির্বাচন। সেভাবেই দায়িত্ব পালন করতে হবে।’

'নির্বাচনে পুলিশকে মায়ের মতো দায়িত্ব পালন করতে হবে'