এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বৃষ্টি বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে
শুক্রবার (৩০ মে) বিকেলে বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিয়ানক। এ ছাড়া সিনিয়র সহসভাপতি হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও সহসভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।
ফয়েজ আহমদ বলেন, বর্তমানে দেশের মোট ৪৪ শতাংশ মেইনস বিকল হয়ে পড়েছে। মোট সাইট চালু রয়েছে ৬৪ দশমিক ২ শতাংশ, ডাউন হয়্র গেছে মোট ৩৫ দশমিক ৮ শতাংশ সাইট। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের জন্য ৬২৪টি পোর্টেবল জেনারেটর সংযুক্ত করা হয়েছে এবং আরও ৫০৪টি পথে রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আনোয়ারা বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলার দেওয়ার কথা জানিয়েছে জাপান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে থাকা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জাতীয় ক্রীড়া পরিষদের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশে রেলওয়ে। আজ বিক্রি করা হবে আগামী ৯ জুনের ট্রেনের টিকিট।
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিম্নচাপটি। তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবারও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
কাজে যোগ দেওয়ার এক মাসেরও বেশি সময় পরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ। এ সময় দুই দেশের জন্যই সমৃদ্ধির ভিশন বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সভায় সিদ্ধান্ত হয়, সন্ধ্যা ৭টার পর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রবেশ নিরুৎসাহিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি উদ্যানের ভেতরে নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা প্রহরী বাড়ানো হবে, উদ্যানকে সিসি ক্যামেরার অধীন রাখা হবে এবং ক্যা
গাজীপুরের সাবেক পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম, স্ত্রী জিনিয়া ফারজানা, দুই মেয়ে কাজী আরিয়া বিনতে শফিক ও কাজী আনুশা বিনতে শফিকের দেশত্যাগ নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
গতকাল রাত থেকেই জল্পনা-কল্পনা চলছে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন ফারুক আহমেদ। এমন গুঞ্জনের সূত্রপাত, গতকাল (বুধবার) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বিসিবি সভাপতির এক বৈঠক। যেখানে ফারুককে বলা হয়েছে, বিসিবির শীর্ষ পদে পরিবর্তনের কথা ভাবছে সরকার।
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তরে অগ্রসর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার কাছ দিয়ে উপকূল অতিক্রম করতে শুরু করেছে। সন্ধ্যা নাগাদ নিম্নচাপটি উপকূল অতিক্রম শেষ করতে পারে।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি বিশ্বস্ত ও গ্রহণযোগ্য নাম। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এ সহকারী সার্জন পদে ২৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০টিসহ মোট ৩,০০০টি স্বাস্থ্য ক্যাডার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর তাতে বাড়তে পারে বৃষ্টি। উপকূলীয় এলাকায় বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া।বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
দেশের ৩৭ জেলার ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নাম স্থানীয় ভৌগোলিক পরিচয়ের ভিত্তিতে পুনঃনামকরণ করা হয়েছে।