Ad

খবরাখবর

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

২৩ মে ২০২৫

দেশের ৭ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৩ মে) ভোরে নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ কথা জানানো হয়।

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

লন্ডনে সালমানপুত্র শায়ানের সম্পত্তি জব্দ

২৩ মে ২০২৫

লন্ডনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ানের দুটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুস

লন্ডনে সালমানপুত্র শায়ানের সম্পত্তি জব্দ

সেনানিবাসে আশ্রয় দেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ

২৩ মে ২০২৫

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণরক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। আশ্রয় দেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (২২ মে) রাতে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় আইএসপিআর।

সেনানিবাসে আশ্রয় দেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ

খেজুরের পুষ্টিগুণ

২৩ মে ২০২৫

খেজুরের আরেকটি বড় গুণ হলো এতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এই অ্যান্টি-অক্সিডেন্ট শরীরে ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেল কমিয়ে দেয়, যা বার্ধক্য ও ক্যানসারসহ অনেক রোগের জন্য দায়ী।

খেজুরের পুষ্টিগুণ

সোস্যাল মিডিয়ায় বট বাহিনী কীভাবে গুজব ছড়ায়

২৩ মে ২০২৫

বট বাহিনী কয়েক হাজার, এমনকি কয়েক লাখ বট অ্যাকাউন্টের মাধ্যমে একসঙ্গে সেই গুজব ছড়িয়ে দেয়। এইসব বট একে অপরের পোস্টে কমেন্ট করে, লাইক দেয়, শেয়ার করে যেন মনে হয় খবরটি জনপ্রিয় এবং অনেকেই তা বিশ্বাস করছে।

সোস্যাল মিডিয়ায় বট বাহিনী কীভাবে গুজব ছড়ায়

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই গ্রেপ্তার

২২ মে ২০২৫

ডিবি-উত্তরা বিভাগের বরাদ নিয়ে তালেবুর রহমান জানান, গ্রেপ্তার ডা. খন্দকার রাহাত হোসেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই এবং শেখ হাসিনাসহ শেখ পরিবারের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে রামপুরা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে।

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই গ্রেপ্তার

জুলাই থেকে সারা দেশে একই দামে ব্রডব্যান্ড ইন্টারনেট

২২ মে ২০২৫

‘এক দেশ, এক রেট’ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) জন্য নতুন ট্যারিফ ঘোষণা করা হয়েছে। এখন থেকে সারাদেশের গ্রাহকরা মাত্র ৪০০ টাকায় পাবেন ৫ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট। আগে সমমূল্যের এ ইন্টারনেটের দাম ছিল ৫০০ টাকা।

জুলাই থেকে সারা দেশে একই দামে ব্রডব্যান্ড ইন্টারনেট

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ সিদ্ধান্ত

২২ মে ২০২৫

এ ছাড়া বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রীসংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অন্যদিকে সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ সিদ্ধান্ত

ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়: মাহফুজ আলম

২২ মে ২০২৫

পোস্টে মাহফুজ আলম লেখেন, দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যেকোন বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল- সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দু:খিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই।

ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়: মাহফুজ আলম

৫ দিনব্যাপী চতুর্থ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র উৎসব শুরু ২৭ মে

২২ মে ২০২৫

এই উৎসবে বিশেষভাবে দৃষ্টি কেড়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নির্মিত ৮টি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র। বিষয়বস্তুর বৈচিত্র্য, নির্মাণশৈলীর গভীরতা এবং চিন্তার দৃষ্টিকোণ থেকে এই চলচ্চিত্রগুলো পেয়েছে আলাদা গুরুত্ব।

৫ দিনব্যাপী চতুর্থ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র উৎসব শুরু ২৭ মে

৩১ মে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী

২২ মে ২০২৫

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও’য়ের নেতৃত্বে ১৫০ ব্যবসায়ী প্রতিনিধি দল আগামী ৩১ মে থেকে ২ জুন ঢাকা সফর করবেন। প্রতিনিধি দল ঢাকা সফরকালে বিডা আয়োজিত এক সেমিনারে যোগ দেবেন। এ ছাড়া জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে যোগ দেবে প্রতিনিধি দল। একইসঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি

৩১ মে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী

শাওন-ডিবি হারুনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২২ মে ২০২৫

সৎ মায়ের দায়ের করা মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

শাওন-ডিবি হারুনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শিক্ষকদের দাবির মুখে সরে দাঁড়ালেন কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য

২২ মে ২০২৫

এর আগে গত ১ মে শিক্ষা মন্ত্রণালয় চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলীকে কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য পদে নিয়োগ দেয়। শিক্ষক-শিক্ষার্থীদের পালটাপালটি আন্দোলন চলাকালে গত ১৯ মে তিনি দাপ্তরিক কাজে ঢাকায় যাওয়ার কথা বলে ক্যাম্পাস ছেড়েছিলেন।

শিক্ষকদের দাবির মুখে সরে দাঁড়ালেন কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য

১ জুলাই থেকে মহার্ঘ ভাতা কার্যকর

২২ মে ২০২৫

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (২২ মে) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়।

১ জুলাই থেকে মহার্ঘ ভাতা কার্যকর

৬ দিনের রিমান্ডে সাবেক এমপি মমতাজ

২২ মে ২০২৫

মানিকগঞ্জে হত্যা ও নাশকতার পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) বেলা সোয়া ১১টার দিকে মমতাজ বেগমের উপস্থিতিতে মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এ আদেশ দেন।

৬ দিনের রিমান্ডে সাবেক এমপি মমতাজ

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ

২২ মে ২০২৫

হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে ২১ মে আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অপসারণ আদেশ দেওয়া হয়েছে।

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ

কিছু ধারা বলবৎ রেখে সাইবার নিরাপত্তা আইন বাতিল

২২ মে ২০২৫

বহুল আলোচিত সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর কিছু ধারা বলবৎ রেখে বাতিল করা হয়েছে আইনটি। এ ব্যাপারে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

কিছু ধারা বলবৎ রেখে সাইবার নিরাপত্তা আইন বাতিল