আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই যাত্রায় দ্বিতীয় দিনের (১ জুন) ট্রেনের আসন বিক্রি শুরু হয়েছে আজ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
অনশন চলাকালে রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দেখা করতে যান ইয়ামিনের সঙ্গে। ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান আগামী দুদিন বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকায় অনশন দ্যদিনের জন্য স্থগিত করার আহ্বান জানান তিনি।
পানি পানা বা শরীরের হাইড্রেশন বজায় রাখাও অত্যন্ত জরুরি। অনেক সময় পানি কম পান করলে শরীরে ডিহাইড্রেশন হয়, যার অন্যতম লক্ষণ হলো মাথা ব্যথা।
২০১৩ সালে ‘এশিয়ান প্যাসিফিক জার্নাল অব ট্রপিক্যাল বায়োমেডিসিন’-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়, কালোজিরা নিয়মিত গ্রহণ করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমের পরিমাণ বেড়ে যায়, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের চেয়ে বেশি কার্যকর হয়।
বুধবার উপাচার্য কার্যালয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করে সাম্যর পিতা মো. ফকরুল আলম এই সন্তোষ প্রকাশ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং সাম্যর ৩ ভাই এস. এ. এম. আমিরুল ইসলাম, এস. এ. এম শরীফু
আবহাওয়া অফিস জানায়, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাংগাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হ
তিনি বলেন, গণমাধ্যমে এসেছে ১১০ কোটি টাকার কাগজে ৪০০ কোটি টাকা দুর্নীতি হয়, এটা হয় কীভাবে। কিছুদিন আগেও ২৫০ কোটি টাকার দুর্নীতির বিষয়টি এসেছে। যেকোনো অ্যাঙ্গেলে এর হিসাব খতিয়ে দেখা উচিত। এর সঠিকভাবে তদন্ত হওয়া উচিত। অন্যদিকে ৬৪ জেলায় ডিসি নিয়োগ, এটা একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। যদি কারো ব
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশ-ইনের ঘটনায় ভারতকে চিঠি পাঠানো হয়েছিল। তবে দেশটি এখনো চিঠির জবাব দেয়নি। পুশ-ইনের মাধ্যমে কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে থাকলে তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।
এতে জানানো হয়েছে, ৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর, পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে।
ভারতের সঙ্গে সংঘাতের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে সেই অনিশ্চয়তা কেটে গিয়েছে যুদ্ধবিরতির পর। তবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ সংখ্যা কমিয়ে আনা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও এখন তিন ম্যাচের সিরিজে অংশ নেবে বাংলাদেশ দল।
দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআইয়ের প্রাত্যহিক সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথবাক্য পাঠের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে যুক্তরাষ্ট্রে কাজ করা নিয়ে খলিলুর রহমান বলেন, ‘আমি এখানে আসার আগে আমেরিকায় থেকেছি। কিন্তু আমার আমেরিকান কোনো পাসপোর্ট নেই। বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নেই।’
গাইবান্ধায় আইন শৃঙ্খলা সভা শেষে উপজেলা চত্বর থেকে একসঙ্গে ৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের আটক করেছে পুলিশ। বুধবার (২১ মে) বিকেলে ফুলছড়ি উপজেলা চত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা আওয়ামীপন্থি চেয়ারম্যান বলে জানা গেছে।
বাংলাদেশ কোনো দেশ বা সংস্থার সঙ্গে করিডোর নিয়ে কখনো কোনো আলোচনা করেনি, করবেও না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
এদিকে ইসি যখন কমিশন সভায় তখন নির্বাচন ভবনের বাইরে বিক্ষোভ করছিল এনসিপি। ইসির বিরুদ্ধে বিএনপিকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে দলটির। ফ্যাসিস্ট সরকারের আইনের অধীনে নিয়োগ পাওয়া ইসির পুনর্গঠনও দাবি করেছে এনসিপি। তাদের দাবি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত।
ওই রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার (২০ মে) আদালত আদেশের জন্য আজ বুধবার দিন নির্ধারণ করেছিলেন। পরে এ দিন আদালত দ্বিতীয় দিনের মতো এ রিটের শুনানি নেন। তবে আদেশের জন্য আগামীকাল দিন নির্ধারণের কথা জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দ নিয়ে করা দুর্নীতির মামলার কার্যক্রম বাতিল করেছেন আপিল বিভাগ। আজ বুধবার মির্জা আব্বাসের আপিল মঞ্জুর করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন।