জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. সালাহউদ্দিন নোমান চৌধুরী সাধারণ পরিষদের উন্মুক্ত বিতর্ক অধিবেশনে এই রেজ্যুলেশনটির ওপর ভোট প্রস্তাব করেন। রাশিয়ার প্রতিনিধি এর ওপর বেশকিছু সংশোধনী প্রস্তাব করেন। তবে বাংলাদেশ সে সংশোধনী প্রস্তাবগুলো নাকচ করে দেয়।
প্রতি বছরের ন্যায় এবারো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। উক্ত জামাতে নিম্নোক্ত আলেমগণ ইমাম ও মুকাব্বির দায়িত্ব পালন করবেন।
মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাম বাদ দিতে স্বেচ্ছায় আবেদন করেছেন ১২ অমুক্তিযোদ্ধা। এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
ব্রাজিল ফুটবল দলের কোচ দোরিভাল জুনিয়রের জন্য অন্ধকার সময় আসতে চলেছে। আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর, ব্রাজিলের কোচের পদে তার ভবিষ্যৎ এখন ঝুঁকিতে পড়েছে। এমন একটি বড় পরাজয়ের পর তার উপর চাপ বেড়েছে এবং ব্রাজিল ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ ইতিমধ্যে বিকল্প কোচের সন্ধানে নেমেছে। ধারণা করা হচ্ছে, দোরি
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের সংগ্রামী বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে। এই মহান দিবস উপলক্ষ্যে ভারতের প্রেসিডেন্ট শ্রীমতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন।
জনগণকে আস্থায় যদি আনতে হয়, তাহলে যে সংস্কারগুলো জনগণের ক্ষেত্রে আসে, সেগুলোর ক্ষেত্রে ঐকমত্যে না পৌঁছানোর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শহিদের চরণে ভালোবাসার ফুল দিয়েছেন প্রধান বিচারপতি, বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও উপদেষ্টামণ্ডলী।
ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে যায় আর্জেন্টিনা। রাত ২টায় শুরু হওয়া বাছাইপর্বের অন্য ম্যাচে উরুগুয়েকে বলিভিয়া হারাতে না পারায় দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়ে যায় আলবিসেলেস্তেদের। সুখবর শোনার পর চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে ন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে মঙ্গলবার (২৫ মার্চ) এই কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একাত্তরের ২৫ মার্চের কালরাতে যখন পাকিস্তানি বাহিনী ঝাঁপিয়ে পড়ে ঘুমন্ত নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর, এরপর সব ধৈর্যের বাঁধ ভেঙে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঘোষণা হয় স্বাধীন বাংলাদেশের। পরাধীনতার শৃঙ্খল ভেঙে পাকিস্তানিদের থেকে পৃথক হয়ে বিশ্বের বুকে জন্ম দেয় স্বাধীন বাংলাদেশ।
এবারের ঈদযাত্রায় যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার দৈর্ঘ্যের লেন। ফলে এবার এ লেন দিয়েও ঈদযাত্রায় যানবাহন চলাচল করতে পারবে। পাশাপাশি মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল থেকে মহাসড়কে মোতায়েন করা হয়েছে সাড়ে সাত শ পুলিশ সদস্য।
মঙ্গলবার (২৫ মার্চ) কিক অফ শুরুর পরই গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ১ মিনিটের মাথায় ভুল করে বল বাংলাদেশের মিডফিল্ডার জনির কাছে দিয়ে দিয়েছিলেন ভারতের গোলকিপার ভিশাল কাইথ। পোস্ট খালি পেয়েও নেটের পাশে শট মেরেছেন জনি।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সব সময় পাশে থেকেছে। তিনি অঙ্গীকার ব্যক্ত করেন, ‘সমরে আমরা, শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে’ এই মূলমন্ত্র বুকে ধারণ করে অতীতের ন্যায় ভবিষ্যতেও দেশ মাতৃকার কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাশে থাকবে।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, শ্রম আইন অনুযায়ী প্রতিটি কারখানার ব্যবস্থাপনা ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমে ছুটির সময় নির্ধারণ করা হয়েছে।