জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব শেষ করে বাংলাদেশ দ্বিতীয় পর্বে প্রবেশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ পর্বে অভ্যুত্থানের পরাজিত শক্তিরা গুজবকে বড় হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন বলে গুজব মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
ওয়েবসাইটটি জুলাইয়ের ইতিহাস বিকৃতি বা ইতিহাস যাতে কোনভাবেই মুছে না যায়। এবং কোনভাবেই যাতে এই ইতিহাস কেউ গোপন করতে না পারে। এ জন্য দরকার জুলাই-৩৬ এর সময়কার সমস্ত ডকুমেন্টস ডিজিটালাইজড করা।
দুর্নীতি সর্বত্র ছড়িয়ে পড়েছিল উল্লেখ করে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি। স্বৈরাচারী সরকার এই দুর্নীতিকে বিশ্বের শীর্ষ স্থানে নিয়ে গেছে। দুর্নীতির ফলে শুধু যে সবকিছুতে অবিশ্বাস্য রকম ব্যয় বেড়েছে তাই না, এর ফলে সরকার ও জনগণের সব আয়োজনও বিকৃত হয়ে যায়।
ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট মহাসড়কসহ লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্টে ৩৩ পদাতিক ডিভিশনের তিন শতাধিক সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
রক্ষণে অধিনায়ক তপুর সঙ্গে আছেন তারিক কাজী। সঙ্গে শাকিল আহাদ তপু ও সাদ উদ্দিন আছেন একাদশে। গোলবারের নিচে মিতুল মারমার ওপর ভরসা রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা।
ভাষণে সরকারের চেষ্টায় বিভিন্ন অর্থনৈতিক সূচকে ক্রমোন্নতির তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে। ক্রমান্বয়ে অর্থনীতির অন্যান্য সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করছে। এ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ৯ দশমিক ৩২ শতাংশের নিচে নেমে এসেছে,
গতকাল সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে তামিম ইকবাল বুকে ব্যাথা অনুভব করেন। অবস্থার অবনতি হলে তাকে নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজে ভর্তি করা হয়। কিছু পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি হার্টের ইসিজিও কর
এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এসেছে যে, ইন্ডিয়া টুডে আবারও বাংলাদেশ সেনাবাহিনীর একটি রুটিন সভা সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে। আজ (২৫ মার্চ) প্রকাশিত 'প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভ্যুত্থানের সম্ভাবনার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর জরুরি বৈঠক' শ
অধ্যাপক ওয়াদুদ বলেন, চূড়ান্ত কঠিন একটি মুহূর্ত গেছে। তামিমকে ২২ মিনিটের মতো কার্ডিয়াক ম্যাসেজ দিতে হয়েছে। সেখান থেকে সবাই সবসময় ফিরে আসে না। উপযুক্ত চিকিৎসা পেয়েছে বলেই তামিমকে আমরা ফেরত পেয়েছি।
সন্জীদা খাতুনের জন্মও দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলের উল্লেখযোগ্য একটি পরিবারে। বাবা কাজী মোতাহার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক। সন্জীদা খাতুনের ভাই প্রয়াত কাজী আনোয়ার হোসেনও লেখক-প্রকাশক হিসেবে স্বনামখ্যাত। তার স্বামী প্রয়াত ওয়াহিদুল হক দেশের একজন উজ্জ্বল স
বার্তায় বলা হয়েছে, পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাংলাদেশে বাণিজ্যিক সেবাদানের সময় এনজিএসও নীতিমালা মেনে স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করবে।
এই ম্যাচ ও হামজা চৌধুরীর অভিষেক ঘিরে যে উন্মাদনা ছড়িয়েছে, তা বাংলাদেশ থেকে সরাসরি দেখার সুযোগ করে দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস। ম্যাচটি তারা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি টি-স্পোর্টসের অ্যাপেও ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশন সংলগ্ন তেইশের ছিলা-শাপলার বিল এলাকার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বন বিভাগ। প্রায় ৪৮ ঘণ্টা পর মঙ্গলবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিন বছর আগে ঢাকা জেলার কেরানীগঞ্জে মারিয়া নামে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।