‘আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই’ গানের কিংবদন্তি গণসংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন। গানে গানে গণমানুষের কথা বলে শোষিত-নিপীড়িত মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছিলেন তিনি। সমাজের বঞ্চিত মানুষের ওপর অন্যায়-অবিচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, বিডিআর হত্যাকাণ্ড নিছক কোনও বিদ্রোহ ছিল না। এটি ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র ও হত্যাকাণ্ড। এর মাধ্যমেই সংবিধানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। কারণ পিলখানা হত্যাকাণ্ডের জন্য সংবিধানের পঞ্চদশ সংশোধনী সম্ভব হয়েছিল।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি বাসকে পেছনে থেকে আরেকটি বাস ধাক্কা দিলে সড়ক নিরাপত্তার টহল গাড়িসহ তিন গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টায় এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকার বাতাসের মান আজও ‘খুব অস্বাস্থ্যকর’। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ছিল ২০৪। যা ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। বিশ্বের ১২৫টি শহরের মধ্যে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়।
‘তুমি কি আমাকে প্রপোজ করছ?’ – প্রশ্নটা তখনও হাওয়ায় ভাসছিল। অবিশ্বাসের সঙ্গে নিজের মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলেন ইউ-আন (তার আসল নাম নয়)। তিনি একজন বিবাহিত নারী। বছর তিনেক হলো বিয়ে হয়েছে তার।
একদিনে মেট্রোরেলে যাত্রী পরিবহণের সংখ্যা এটি নতুন রেকর্ড। এর মাধ্যমে প্রথমবারের মতো দিনে চার লাখ যাত্রী পরিবহনের মাইলফলকও স্পর্শ করেছে ঢাকাবাসীর আশীর্বাদ এই গণপরিবহণ।
শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্টের আওতায় ৫০৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। একই সময়ে অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছে আরও ৯৪৮ জন। এ ছাড়া ২৬টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
হান্নান মাসউদ বলেন, ‘গণহত্যায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার জড়িত থাকার কথা আন্তর্জাতিকভাবেও প্রমাণিত হয়েছে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ও দলটি নিষিদ্ধ না হলে আমরা রাজপথ ছাড়ব না।’
আজ পবিত্র শবে বরাত। যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ট্রান্সলেশন সুবিধাকে আরও উন্নত করতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার নিয়ে এল যা চ্যাটে স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হবে মেসেজ।
জিতলেই শিরোপা—এমন সমীকরণ নিয়ে আজ সকালে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে তা আর হয়নি। ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হওয়ায় শিরোপা নির্ধারণে অপেক্ষা বাড়ল।
১২ জনের মধ্যে ১০ জনকে বহিষ্কার করা হয়েছে সহকারী প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে। বাকি দুজনকে বহিষ্কারের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ধর্ম অবমাননা ও নবীকে (সা.) নিয়ে কটূক্তিকে।