সিএনজিচালিত অটোরিকশা মিটারে চলা বাধ্যতামূলক এবং বেশি ভাড়া নিলে ৫০ হাজার টাকা জরিমানা করার নির্দেশনা প্রত্যাহার করেছে বিআরটিএ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি বার্তা গণমাধ্যমে পাঠানো হয়েছে।
৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত বগিটি সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত ৫০০ মিটার রেললাইন মেরামতের পর রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
জাতিসংঘ সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী ও জনগণের ওপর পতিত আওয়ামী লীগ সরকারের নৃশংসতার চিত্র তুলে ধরেছে। জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদন শেখ হাসিনার নেতৃত্বের ওপর শেষ পেরেক মেরে দিয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব
নিরাপত্তা শঙ্কার কারণে এ উৎসব স্থগিত করতে বাধ্য হওয়ার কথা জানিয়েছেন নাট্য উৎসব উদযাপন পরিষদের পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান। তিনি বলেন, শুক্রবার রাতে কে বা কারা অন্ধকারে মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তন থেকে উৎসবের সাজসজ্জা খুলে নিয়ে যায়। এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সবার নিরাপত্তার কথা ভেবে নাট্
ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘সর্বজনীন স্বাস্থ্য ও সুস্থ পরিবেশ জনগণের অধিকার, আমাদের অঙ্গীকার’। ঢাকায় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসেবে তাদের নিবন্ধন বাতিলের প্রস্তাব দিয়েছি। এতে করে তাদের পলিটিক্যালি ডিসফাংশনাল করা হবে। আমরা এ বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐকমত্যের জায়গায় পেয়েছি। আমরা আশাবাদী, রাজনৈতিক শুদ্ধাচারের যে চর্চা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে।
গত আসরে লস অ্যাঞ্জেলসের হয়ে চার ম্যাচে ১৫ গড়ে সাকিব করেছিলেন মাত্র ৬০ রান। বল হাতেও ছিলেন নিষ্প্রভ। চার ম্যাচে নিয়েছিলেন মাত্র এক উইকেট। এমন পারফরম্যান্সের পর তার উপর ভরসা হারিয়েছে দলটি।
তিনি জানান, কারওয়ান বাজারে একুশে টিভির নিচতলায় একটি কফিশপে আগুন লাগার সংবাদ আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। বিস্তারিত পরে জানানো হবে।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে সবাই একমত। স্থানীয় সরকার নির্বাচন আগে চাই।’
নতুন প্রজন্মকে উৎসাহি করার পাশাপাশি সুস্থ জীবনযাত্রার প্রচারের জন্য বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক মানের দৌড় প্রতিযোগিতার আয়োজন করে আসছে দেশে খেলাধুলার উন্নয়নে কাজ করে যাওয়া রান বাংলাদেশ।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ পাওয়া তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬ হাজার ৫৩১ জনের পক্ষে গত ৭ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি শুরু হয়। তাদের দাবি প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশ যারা পেয়েছেন তারা সবাই বর্তমানে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। আর তৃতীয় ধাপে যারা সুপারিশ পে
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, তিনটি ছুরি/চাকু, দুইটি রামদা ও তিনটি হেমার উদ্ধার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টের আওতায় শনিবার বিকেল পর্যন্ত চার হাজার ৪০১ জনকে গ্রেপ্তার করা হলো।
তিনি বলেন, ঐকমত্য করতে রাজনৈতিক দলের সঙ্গে দলগত ও জোটগত বৈঠক করব। কিন্তু আনুষ্ঠানিক বৈঠকের আগে সবচেয়ে জরুরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ থাকা। বিভিন্ন সময়ে আমরা আবারও মিলিত হব।
পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জানান, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, তার সঙ্গে পুরো বিশ্ব এবং দেশের মানুষেরা আছেন। আজ একটি মহৎ উদ্যোগ শুরু হলো। আজকের দ্বিতীয় যাত্রার মধ্যদিয়ে আমরা কী রকমের বাংলাদেশ চাই তা নির্ধারিত হবে।’
পাল্টে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। এখন থেকে রাজধানীর পল্টনে অবস্থিত এই স্টেডিয়াম ‘জাতীয় স্টেডিয়াম’ নামে ডাকা হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়েছে।
ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশন ‘ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফর্মেশন স্ট্রাটেজি এবং আইসিটি রিফর্ম রোডম্যাপ’ এর খসড়া প্রকাশ করেছে।আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
আন্দোলনকারীরা বলছেন, তারা দিনভর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। রাতে অবস্থান করেন জাতীয় প্রেসক্লাবের সামনে। এভাবেই ১০ দিন ধরে তারা কর্মসূচি পালন করে চলেছেন।