Ad

খবরাখবর

এবারও বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল সাকিব

০৯ জানুয়ারি ২০২৫

বোলিং অ্যাকশন ক্রুটিমুক্ত প্রমাণ করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অধীনে চেন্নাইয়ে গত ২১ ডিসেম্বর দ্বিতীয় পরীক্ষা দেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার বিসিবির এক পরিচালক সমকালকে জানিয়েছেন, ওই রিপোর্ট সম্পর্কে বোর্ডকে প্রাথমিকভাবে জানানো হয়েছে। সেখানেও সাকিবের বোলিং অ্যাকশনে ক্রুটি পাওয়া গেছে।

এবারও বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল সাকিব

বিডিআর বিদ্রোহের বিচারকাজ শুরু আজ

০৯ জানুয়ারি ২০২৫

ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে পিলখানা বিডিআর হত্যা মামলার আদালত বসবে। আদালতে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) বিদ্রোহের মামলার বিচারকাজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে শুরু হবে। গতকাল বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বিডিআর বিদ্রোহের বিচারকাজ শুরু আজ

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আগুন, চারজনের প্রাণহানি

০৯ জানুয়ারি ২০২৫

সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা চার জন ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। আর বাসের অন্তত সাত যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আগুন, চারজনের প্রাণহানি

বিজয়ী ৬ নারী উদ্যোক্তাকে পুরস্কার দিল যুক্তরাষ্ট্র দূতাবাস

০৮ জানুয়ারি ২০২৫

এডব্লিউইর প্রথম এবং দ্বিতীয় পর‌্যায়ের অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীরা নির্বাচিত হয়েছেন। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যেমন সিলেট, কুমিল্লা, বরিশাল, খাগড়াছড়ি, যশোর, চট্টগ্রাম এবং ঢাকার প্রতিনিধিত্ব করছেন। প্রত্যেক বিজয়ী তাদের ব্যবসায়িক পিচ প্রস্তাবনার মাধ্যমে প্রদর্শন করেছেন অসাধারণ উদ্যোক্

বিজয়ী ৬ নারী উদ্যোক্তাকে পুরস্কার দিল যুক্তরাষ্ট্র দূতাবাস

সংসদের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও চলছে : ড. ইউনূস

০৮ জানুয়ারি ২০২৫

অধ্যাপক ইউনূস পরবর্তী সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করার অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত বলেন। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারও একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।’

সংসদের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও চলছে : ড. ইউনূস

সমন্বয়কদের চরিত্রহনন করছে কারা, জানালেন প্রেস মিনিস্টার

০৮ জানুয়ারি ২০২৫

জানা যায়, বুধবার একটি অনলাইন পোর্টালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত রাফিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে দাবি করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত রাফি তদবিরে জড়িত। তার ব্যাংক অ্যাকউন্টে ৩২ কোটি টাকা লেনদেন হয়েছে।

সমন্বয়কদের চরিত্রহনন করছে কারা, জানালেন প্রেস মিনিস্টার

সাত বছর পর মা-ছেলের সাক্ষাৎ নিয়ে আজহারীর স্ট্যাটাস

০৮ জানুয়ারি ২০২৫

স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এক ঘণ্টায় পোস্টটিতে তিন লাখ ৪ হাজার রিঅ্যাকশন, সাড়ে ২৫ হাজার মন্তব্য পড়েছে। পাশাপাশি নয় হাজারের বেশি ব্যবহারকারী শেয়ার করেছেন।

সাত বছর পর মা-ছেলের সাক্ষাৎ নিয়ে আজহারীর স্ট্যাটাস

হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

০৮ জানুয়ারি ২০২৫

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমিও এটা পত্রিকার মাধ্যমে জেনেছি। আমাদের কী করার আছে!’

হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

ইউএনডিপির সঙ্গে বৈঠক ইসির মঙ্গলবার

০৮ জানুয়ারি ২০২৫

জানা গেছে, জাতীয় নির্বাচনে সহায়তা করতে আগ্রহী ইউএনডিপি। ইসির কোনো চাহিদা আছে কি না, থাকলে কি করে সহায়তা দিতে পারবে সংস্থাটি সেই বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।

ইউএনডিপির সঙ্গে বৈঠক ইসির মঙ্গলবার

প্রাথমিকের নতুন সচিব মাসুদ রানা

০৮ জানুয়ারি ২০২৫

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, আবু তাহের মো. মাসুদ রানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

প্রাথমিকের নতুন সচিব মাসুদ রানা

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু হচ্ছে : শিক্ষা উপদেষ্টা

০৮ জানুয়ারি ২০২৫

এক্ষেত্রে নারী-পুরুষ এবং বাড়িসহ অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা করা হবে। আমি এসব মৌলিক কাজ করছি সেখানে মহার্ঘ ভাতার বিষয়টি মাথায় রাখছি না। ইতোমধ্যে ৫৫টি বিশ্ববিদ্যালয়ে ভিসি দিয়ে শান্ত করেছি। এটা একটা চ্যালেঞ্জ ছিল।’

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু হচ্ছে : শিক্ষা উপদেষ্টা

ওয়াসার সাবেক এমডি তাকসিমসহ ১০ জনের নামে দুদকের মামলা

০৮ জানুয়ারি ২০২৫

মামলায় আসামিদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

ওয়াসার সাবেক এমডি তাকসিমসহ ১০ জনের নামে দুদকের মামলা

সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দের আদেশ

০৮ জানুয়ারি ২০২৫

পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারুন অর রশিদ ও তার ভাই এ.বি.এম শাহারিয়ারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দের আদেশ

ঢাকা-১০ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

০৮ জানুয়ারি ২০২৫

ঢাকা-১০ আসনের সাবেক এমপি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি এখনও নিশ্চিত করা হয়নি।

ঢাকা-১০ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

একনেক সভায় ১০ প্রকল্পের অনুমোদন

০৮ জানুয়ারি ২০২৫

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার ২৪৬ কোটি ৯০ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৬৩২ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে ২০৫ কোটি ৭৯ লাখ এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪০৮ কোটি

একনেক সভায় ১০ প্রকল্পের অনুমোদন

জওয়ানদের মুক্তির দাবিতে যমুনায় পদযাত্রা, শাহবাগে পুলিশের বাধা

০৮ জানুয়ারি ২০২৫

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনায় পদযাত্রা শুরু করেন পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তারা শাহবাগ পর্যন্ত গেলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়।

জওয়ানদের মুক্তির দাবিতে যমুনায় পদযাত্রা, শাহবাগে পুলিশের বাধা
খবরাখবর