আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোথায়, নাগরিক কমিটি কোথায়? কেন তারা চিকিৎসকদের আন্দোলনে আসছেন না? এই চিকিৎসকরাও তো দিনের পর দিন বৈষম্যের শিকার হয়ে আসছেন। আপনারা কেন সরকারকে ৫০ হাজার টাকা ভাতা দিতে বাধ্য করছেন না?
বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের একাদশ আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামীকাল (সোমবার) দুপুরে। এ উপলক্ষ্যে শুরু হয়েছে টিকিট বিক্রির প্রক্রিয়া।
শেরপুরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই পুলিশের গুলিতে মারা যান ঢাকার রিকশাচালক কামাল মিয়া। এ ঘটনায় জুলাই মাসেই বাদী হয়ে পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন কামাল উদ্দিনের স্ত্রী ফাতেমা খাতুন। ১৯ জুলাই শান্তিনগরের বটতলা এলাকায় গুলিতে নিহত হন কামাল মিয়া।
৪৭তম বিসিএসের আবেদন আজ (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ৯ ডিসেম্বর থেকে এই বিসিএসের আবেদন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সরকার সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি না হওয়ায় ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ স্থগিত রাখে পিএসসি।
শনিবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় একই ধরনের পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, সমন্বয়ক রিফাত রশীদ, তারিকুল ইসলামসহ আ
সংবাদ সম্মেলনে আহ্বায়কের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য, রাশেদুল ইসলাম। বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণে সরকারি কর্মচারী ব্যবস্থাপনা সংস্কারের আটটি প্রস্তাবনা তুলে ধরেন তারা। উপযুক্ত সমাধানের জন্য বৈষম্যমূলক ক্যাডার-নন-ক্যাডার বিভাজন বিলুপ্ত করে গ্রেডভিত্তিক পরিচিতি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার
এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৪ জন। নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯ জন এবং দক্ষিণ সিটিতে ২৩ জন, খুলনা বিভাগে ২ জন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ৩ জন করে
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নিরাপদ নগরী গড়ে তুলতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কাজ করতে জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য আহ্বান জানান তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আয়না ঘরে একজন মানুষও থাকে নাই। কাউকে গুমও করা হয়নি। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছি। চিরকাল ক্ষমতায় থাকার মানসিকতা এদেশকে পিছিয়ে দিয়েছে।
এবিষয়ে প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ক্যাম্পাসে বিগত কয়েকদিন ছাত্রদলের আহ্বায়ক কমিটি প্রকাশ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। আমরা সংঘাতের আশঙ্কা করছি। এই সংঘর্ষ রুখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে আমরা শিক্ষার্থীদের শনাক্ত করতে পারি এবং শিক্ষার্থীরা প্রশাসনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলতে না পারে
এ সময় তিনি বলেন, মিয়ানমার সীমান্তের প্রায় শতভাগ আরাকান আর্মির দখলে চলে গেছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে কথা বলা যাচ্ছে না। তাই আগামী দুই থেকে ছয় মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।
শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্রে তখন বলেছিল, বিদ্যমান শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। তাই ২০২৫ সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করে ২০২৬ সাল থেকে তা পরিপূর্ণরূপে কার্যকর করা হবে। তার আগে ২০২৫ সালে শিক্ষার্থীদের জন্য অনেকটা আগের শিক্ষাক্রমের ধাঁচের পাঠ্যবই বিতরণ করা হবে।
আসিফ নজরুল বলেন, আমি দুবাইতে গিয়েছিলাম। সেখানে প্রবাসীদের সাথে কথা বলেছি। প্রবাসীরা আমাকে বলেছেন কোনো কোনো দূতাবাসের কর্মকর্তার আচরণ ছিল শত্রুভাবাপন্ন। আপনারা এভাবে (উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্য করে) কথা না বলে নির্দিষ্ট করে বলেন যে, ওনার বিরুদ্ধে এই অভিযোগ আছে। আপনারা যদি অভিযোগ দেন তাহলে আমরা তদন্