বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য মেনে নেওয়া হবে না। ৯ম গ্রেড সমপরিমাণ ওয়াদা করে ৩০ হাজার টাকা ভাতা নির্ধারণের প্রজ্ঞাপন আমরা প্রত্যাখ্যান করলাম। আমরা এমন হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। আপনরা আরও কঠোরভাবে আমাদের মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকুন।
পরদিন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা। আদালত ২৪ ডিসেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করে সেদিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সারজিস আলম বলেছেন, দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তারদের ভাতা মাত্র ৩০ হাজার টাকা কখনোই যৌক্তিক হতে পারে না। তিনি দাবি করে বলেছেন, এটা অন্তত ৪০ হাজার অথবা ৯ম গ্রেড সমমান হওয়া উচিত।
প্রজ্ঞাপনে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস্ (বিসিপিএস)-এর এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের বিদ্যমান মাসিক পারিতোষিক ভাতার হার বিদ্যমান ২৫ হাজার টাকা থেকে ২০ শতাংশ বৃদ্ধি করে ৩০ হাজার টাকা নির
এস আলম গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামী ২৫ ডিসেম্বর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে, নিরাপত্তা বিভাগ, ডেলিভারি সেকশন ও জরুরি বিভাগ (ব্যবস্থ
উপদেষ্টা বলেন, যারা সংস্কারের সুযোগ কাজে না লাগিয়ে দখলদারি চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন তারা বেরিয়ে আসুন। না হলে চরম মূল্য দিতে হবে। আমরা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছি। যারা আমার ভাইদের শহীদ করেছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।
বিডিআর (বর্তমানে বিজিবি)-এর সাবেক সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মঈনুল ইসলামকে বিদেশে যেতে দেওয়া হয়নি। আজ মঙ্গলবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এ সময় তার সঙ্গে তার স্ত্রী ও কন্যা ছিলেন।
কারখানা বন্ধের নোটিশের খবর ছড়িয়ে পড়লে গ্রুপটির কর্মকর্তা কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা কারখানার সামনে জড়ো হয়ে প্রকৃত কারণ জানার চেষ্টা করেন।
ঢাকা মেট্রোর পক্ষে মাত্র দুইজন ব্যাটার পান দুই অঙ্কের দেখা। শামসুর রহমান শুভ ১৪ ও আবু হায়দার রনি করেন ১৩ রান। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। রংপুরের পক্ষে ৩ টি করে উইকেট পেয়েছেন আলাউদ্দিন বাবু এবং মুকিদুল মুগ্ধ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং সামসুল আরেফিনকে সদস্য সচিব করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সরকার যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পারে তাহলে বিচারটা ভালোভাবে করা সম্ভব হবে।
সাগর-রুনি হত্যা মামলাটি দীর্ঘ ধরে র্যাবের কাছে তদন্তের দায়িত্ব ছিল। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর তদন্তের জন্য একটি টাস্কফোর্স গঠনের আদেশ দেন হাইকোর্ট। বর্তমানে টাস্কফোর্স তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এ অবস্থায় তদন্ত সম্পন্ন না হওয়ায় বিচারক নতুন করে আগামী ২৭ জানুয়ারি প্রতিবেদন
জুলাই-আগস্টে গণহত্যার সময়ে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হোক এমন দাবি জানিয়েছে বিএনপি। জামায়েতে ইসলামী চাচ্ছে, ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন আয়োজন করুক সরকার। তবে গণঅধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক কমিটি বলছে, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা তৈরির জন্য প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে নির্বাচন আয়োজন করা যেতে পারে।
খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে যুক্ত হলো নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’। আজ মঙ্গলবার ভোর থেকে খুলনা-ঢাকা রুটে চালু হয়েছে এই নতুন ট্রেন। পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ নির্মাণের ফলে ট্রেনে যাতায়াতে ঢাকা-খুলনার দূরত্ব ২১২ কিলোমিটার কমে গেল। এই পথে ঢাকা থেকে খুলনায় যাওয়া যাবে পৌনে ৪ ঘণ্টায়
কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে (বীর প্রতীক) লাঞ্ছিতের ঘটনায় দুই সমর্থককে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। সোমবার (২৩ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, জেলা সেক্রেটারি ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, চৌদ্দগ্রাম উপজেলা আম
এর আগে সোমবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান। তিনি বলেন, ‘আমরা জানিয়েছি ভারতকে। তাকে যে বিচারপ্রক্রিয়ার জন্য ফেরত চাওয়া হচ্ছে, সেটা জানিয়েছি। কূটনৈতিক পত্রের মাধ্যমে এটা জানানো হয়েছে।’