নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। এনআইডি সংক্রান্ত সেবা পেতে ভোগান্তি ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে এই অভিযান চালানো হয়।
আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৬৭ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ২৮ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
থাইল্যান্ডে মিয়ানমার ও তার প্রতিবেশী ৫টি দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের এক অনানুষ্ঠানিক পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়াম্পংসারের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান সোয়ে।
মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ভারতের মেয়েদের কাছে ব্যাটে-বলে পাত্তা পায়নি সুমাইয়া খাতুনের দল।
গত জুলাই-আগস্টের গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ৮ বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়াও আগামী ২০ ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতি
অন্তর পবিত্র, পরিশুদ্ধ না থাকলে ভালো কাজের প্রতি আগ্রহ তৈরি হয় না। এজন্য অন্তরের পবিত্রতার প্রতি লক্ষ রাখা জরুরি। শয়তান মানুষের মনে পাপের কুমন্ত্রণা দেয়। ফলে মানুষ পাপ কাজে লিপ্ত হয়। হাদিস শরিফে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জেনে রাখো, শরীরের মধ্যে একটি গোশতের টুকরা (মুদগা) আছে, তা যখন ঠিক হয়ে যায়, গোট
উত্তরাঞ্চলে কয়েকদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এছাড়া অন্যান্য জেলাগুলোতেও দাপট দেখিয়েছে শীত। শীতের সঙ্গে কুয়াশা পড়ায় ব্যাহত হচ্ছিল জীবনযাত্রা। এমন অবস্থার মধ্যে হঠাৎ করে দেশজুড়ে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। যেসব এলাকা শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল তেঁতুলিয়া ছাড়া এসব জেলার আর কোথাও
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই মাসে শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে কেন্দ্রীয় লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির পরও ৮ লাখ ১০ হাজার ৩০১টি আসন শূন্য থাকবে। এ আসনগুলোতে নতুন করে আবেদন নিয়ে শিক্ষার্থী ভর্তি করা যাবে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
কক্সবাজারের পেকুয়ায় ডাম্পট্রাক-অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫ জন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুমের সঙ্গে জড়িত ২০ জন সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের সই করা একটি প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। বুধবার (১৮ ডিসেম্বর) এসব তথ্য জানা
মোদীর বিতর্কিত পোস্টের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইতিহাসের তথ্য’ শিরোনামে বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ সংগ্রাম এবং ৯ মাসব্যাপী নৃশংস যুদ্ধ সহ্য করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়।