স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমরা খালি ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা কিন্তু স্বাস্থ্য সেবা না। এটা চিকিৎসা ব্যবসা হয়ে গেছে। আমরা যদি সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য সেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব।
অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক-কর্মকর্তার সম্পদের বিষয়ে তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
২০০৪ সালের ঘটনায় ২০০৭ সালে বিস্ফোরক দ্রব্য আইনে করা এক মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বিচারিক আদালতের দেওয়া ১২ বছরের দণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন পেশ করেছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) কমিটির প্রধান জাকির আহমেদ খান কমিটির অন্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন পেশ করেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজও শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এসময় এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪১ স্কোর নিয়ে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে সকাল ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সকাল ৭টার দিকে নিশ্চিত করেছেন-বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন।
চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় নিজে জড়িত ছিলেন বলে স্বীকার করে জবানবন্দি দিয়েছেন চন্দন দাস। এ ছাড়া এই হত্যাকাণ্ডের ঘটনায় আরো ১২-১৩ জন জড়িত আছে বলে জবানবন্দিতে জানিয়েছেন তিনি।
ভারতের পররাষ্ট্র সচিব বলেন, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের আমন্ত্রণে আমি ঢাকায় এসেছি। অত্যন্ত গুরত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের মুহূর্তে আমি ঢাকায় এসেছি, বাংলাদেশ এবং ভারতের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য। এ বছর আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পরে আমাদের উভয় দেশের নেতাদের মধ্যে প্রথম কথা হয়েছে।
তবে টাকার অঙ্কে কম পেয়েছে হকি দল। বাংলাদেশ প্রথম বারের মতো হকিতে যে কোনো পর্যায়ে বিশ্বকাপ ওঠা দলটাকে যুব ও ক্রীড়া উপদেষ্টা ২০ লাখ টাকা পুরস্কার প্রদান করেন। যা কীনা জনপ্রতি খেলোয়াড় হিসেবে যা এক লাখেরও কম টাকা।
সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক নাগরিক সম্মেলনে এসব কথা বলেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।