স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত সন্ত্রাসী ও খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। গণহত্যায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে।
মামলায় আরও অভিযোগ করা হয়, হামলার সময় আন্দোলনকারীদের কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এতে সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া আসামিরা উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে ব্যাপক ভাঙচুর করেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
বিএনপি নেতারা মনে করেন, রাষ্ট্রপতির বিষয়ে যে কোন সিদ্ধান্ত নেবার আগে রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য স্টেকহোল্ডারের সাথে আলোচনা করে সমাধানের উপায় খুঁজে বের করা উচিত।
তিন দিনের অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (২৫ অক্টোবর) সকাল পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভা
তিনি দীর্ঘদিন ধরে কিডনি, উচ্চ ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। গত মার্চ মাস থেকে তিনি গুরুতরভাবে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। এ সময় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসা নেন।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে প্রয়োজনীয় কাগজ পত্রের মূলকপিসহ একসেট ফটোকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে এসএমএসে বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।
চলতি বছর (২০২৪) ৩ কোটি টাকা ব্যয়ে ৭১ জনকে হজ পালনের জন্য সৌদি আরব পাঠায় আওয়ামী লীগ সরকার। এর আগের বছর সরকারি খরচে হজে যান ২৩ জন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন।
একই সঙ্গে এ ধরনের ঘটনা সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে, রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ অবসরের বয়স এখন যা আছে, তা-ই থাকবে।
অন্যদিকে হারুন অর রশীদের মামা মো. সুমরাজ মিয়া, খালা মোছা. মিনারা বেগম, ব্যবসায়িক অংশীদার মো. আলাউদ্দিন আল সোহেল, চাচাতো ভাই আল রাসেল ও ব্যবসায়িক অংশীদার রাকিব উদ্দিন দেওয়ান রতনকে আগামী ৩ নভেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।
এছাড়াও, ঢাকা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষকেও কমিটিতে রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪৩ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৫৬ জন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৩ জন, খুলনা বিভাগে ১৩২ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, বরিশাল বিভাগে ৮৮ জন, রংপুরে ১৯
তিনি বলেন, কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে মামলা রয়েছে।
শরিফুল হাসান শুভ বলেন, আমরা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ করার জন্য দীর্ঘ ১২ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছি। গত ৩০ সেপ্টেম্বর এ সংক্রান্ত যে সুপারিশ কমিটি গঠন করেছিল, সেখানে আমাদের দাবির প্রতিফলন ঘটেছিল। সেজন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম। তখন আমরা বলেছিলাম, সুপারিশ কমিটির সুপারিশ
মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন ১০ জানুয়ারি ১৯৭২ সালে জন্ম গ্রহন করেন। তিনি ২০ ডিসেম্বর ১৯৯১ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে ২৫তম দীর্ঘমেয়াদি কোর্সের সাথে পদাতিক কোরে কমিশন লাভ করেন। সুদীর্ঘ পেশাগত জীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ আদালত-৩ এর বিচারক আবু তাহেরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।