তালিকা প্রকাশ করে সদর দপ্তর থেকে বলা হয়, ‘আমরা লক্ষ করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণ-অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছেন। তাই গণ-অভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা প্রকাশ করা হল
অধিদপ্তর জানায়, প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ২৪ অক্টোবর বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এদিন তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। দুদেশের মধ্যে জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ‘পরিপক্ব’ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
রাজশাহীর সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমির প্রশিক্ষণ হলে শৃঙ্খলার সঙ্গে না বসে হইচইয়ের অভিযোগ আনা হয়েছে প্রশিক্ষণরত এই ৫৯ এসআইয়ের বিরুদ্ধে। এই এসআইদের সবাই ৪০তম ক্যাডেট-২০২৩ ব্যাচে প্রশিক্ষণরত।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১১টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে সর্বমোট আসন রয়েছে ৩ হাজার ৭১৮টি। ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ৩০ অক্টোবর। সশরীরে ভর্তি প্রক্রিয়া চল
মাওলানা আব্দুল কাদের বলেন, শাপলা চত্বরের গণহত্যার পর হাসিনা সরকার সংসদে বলেছিল শাপলা চত্বরে কেউ মারা যায়নি। হেফাজতিরা নাকি রং মেখে শুয়েছিল। কত বড় গাদ্দার আর মিথ্যাবাদী! আমি রাত আড়াইটা পর্যন্ত সেই মঞ্চে উপস্থিত ছিলাম। আল্লামা জোনায়েদ বাবুনগরীসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি সর্বপ্রথম মঞ্চ থেকে ন
চলতি বছরের ২৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ৭০২ জন। এর মধ্যে ৬৩ দশমিক তিন শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক সাত শতাংশ নারী রয়েছেন।
বিএনপির কর্মী মকবুলকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) চলছে নির্বাচনী ব্যস্ততা। যে কারণে অক্টোবর উইন্ডোতে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ ফুটবল দল। তবে মাঠে না নামলেও সুখবর পেয়েছেন জামাল ভূঁইয়ারা। ফিফা র্যাংকিংয়ে উন্নতি করেছে বাংলাদেশ।
রাজধানীর মোহাম্মদপুর থানায় করা ইলেকট্রিশিয়ান শামিম হাওলাদার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের দায়িত্ব পালনের জন্য আরও পাঁচজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগ পাওয়া ৫ প্রসিকিউটর হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মঈনুল করিম, মো. নুরে এরশাদ সিদ্দিকী, শাইখ মাহদী, তারেক আব্দুল্লাহ, তানভীর হাসান জোহা।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটে গিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে আবহাওয়া। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টার পর থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এতে যাত্রীদের দুর্ভোগ কমেছে।
এডিসি সানজিদা আফরিনকে রংপুর পিটিসিতে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সানজিদা আফরিনসহ পুলিশের ৩৫ কর্মকর্তাকেকে বদলি করা হয়
স্থলভাগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার রাত ১১টা ১২ মিনিটে ভারতের ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়। এর প্রভাবে বাংলাদেশের উপকূলে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে তবে এখন পর্যন্ত এর তেমন কোনো প্রভাব পড়েনি।
ঘূর্ণিঝড় ডানার প্রভাব মোকাবিলায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছিল আগেই, এখনও তা বহাল আছে। এ ছাড়া উপকূলীয় এলাকায় সম্ভাবনা আছে জলোচ্ছ্বাসেরও। আবহাওয়া অধিদপ্তরের ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এমন পূর্বাভাস দেয়া হয়েছে।