ডিবি অফিসে নিয়ে এক ব্যবসায়ীকে ১০ দিন গুম করে নির্যাতন করা হয়েছে বলে ট্রাইব্যুনালে অভিযোগ করেন তিনি। একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের শাসনামলে যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ঐ অভিযোগে।
সাপ্তাহিক ছুটির দিনসহ সাত দিনই বাস ভাড়ার ক্ষেত্রে রাজধানীর শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ার সুবিধা পাবেন বলে জানিয়েছেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। সোমবার (২৩ সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে পরিবহন মালিক ও শ্রমিকদের এক সচেতনতামূলক সেমিনারে তিনি এ কথা বলেন।
৩ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিজন্স ড্রেসেস লিমিটেড গার্মেন্টসের শ্রমিকরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার আওতাধীন এরশাদ নগর এশিয়া পেট্রোল পাম্পের সামনের মহাসড়ক অবরোধ করেন তারা।
বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকার নাম। তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার দূষণ স্কোর ২১৫। যা অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্র করে রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা ওপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার,’ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২২ সেপ্টেম্বর) দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ নিন্দা জানান
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
গত ১৮ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছিলো। এ সময় লিটন কাজের জন্যে বাড্ডা এলাকায় সড়ক পার হয়ে একটি বাসায় যাচ্ছিলেন। সেখানেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন লিটন মাতুব্বর। তাকে হারিয়ে এই দুঃসসয়ে ছয় সদস্যের পরিবারটির সঙ্গী এখন কেবলই কান্না।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত পরশু থেকে সোনাতলা সীমান্তের কিছু অংশে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে গতকাল শনিবার বিজিবি সদস্যরা বিএসএফকে বাধা দেন। রোববার সকালে আবার কাজ শুরু করলে বিজিবি আবারও বাধা দেয়।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১২ আগস্ট পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন হল প্রভোস্টরা।
রবিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলি সাক্ষাৎ করতে এলে তিনি উপদেষ্টা এ আহ্বান জানান। এ সময় তিনি দ্বিপাক্ষিক বাণিজ্যের ট্যারিফ কমানোরও আহ্বান করেন।
গুইন লুইস বলেন, ‘জাতিসংঘ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করবে, যার মধ্যে রয়েছে পুলিশ ও নির্বাচনী সংস্কার, কারণ অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিষ্ঠানগুলোর ব্যাপক পুনর্গঠন চালু করেছে।’
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মাহবুবুল আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপ