এতে বলা হয়, খাগড়াছড়ির দীঘিনালায় গত ১৯ সেপ্টেম্বর দিনভর সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালীন ওইদিন বিকেল ৪টা নাগাদ অগ্নিসংযোগের ঘটনায় এনটিটিএন অপারেটর ‘সামিট কমিউনিকেশন্স লিমিটেড’ এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অপটিক্যাল ফাইবার কাটা পড়ায় মোবাইল অপারেটর রবির ১৬টি টাওয়ার নেটওয়ার্ক বি
সড়ক উপদেষ্টা বলেন, আন্দোলনে বিআরটি প্রকল্পের ক্ষতিগ্রস্ত সম্পত্তিগুলোর মেরামত ও সংস্কারের দ্রুত ব্যবস্থা নিতে হবে। সবশেষে বিআরটি প্রকল্পের নিরাপত্তার বৃদ্ধির ব্যাপারে প্রয়োজনীয় নিদের্শনা দেন।
চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, সবার আগে সচেতনতা প্রয়োজন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আরও যত্নবান হওয়া জরুরি। যেকোনো সময় ঘুমাতে গেলে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। আর কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৮ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। হলে তাদের বরাদ্দ করা আসনও বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে কাউন্টিতে খেলেছিলেন সাকিব আল হাসান। সারের হয়ে সেই ম্যাচে দুই ইনিংসে ৬৩.২ ওভার বোলিং করেছিলেন। অথচ ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৮ ওভার বোলিং করেছেন। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত করেছেন ১১ ওভার।
শিক্ষার্থীদের দাবির মুখে দেশের অন্তত ১৯টি সরকারি বিশ্ববিদ্যালয়, ৪টি সরকারি কলেজ ও ১০টি সরকারি মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বৃহস্পতিবার পর্যন্ত এসব প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। এর মধ্যে ২৭টিতে ছাত্ররাজনীতির
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামের মানসিক ভারসাম্যহীন যুবককে হত্যার ঘটনায় হল প্রভোস্ট ড. শাহ মু. মাসুমকে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুনকে ওই হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
চলতি বছরের ২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ছুটি দেওয়া হয়। কোনো কোনো বিভাগে এই ছুটির মধ্যে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই থেকে ক্লাস খোলার কথা থাকলেও প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেন। শিক্ষকদ
এদিকে সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলে সংস্থাটি।
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। শেখ হাসিনার ফ্যাসিষ্ট সরকারের আমলে বিচার বিভাগ থেকে অনেক অবিচার হয়েছে। বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয় সেটা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের ও চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স বৃদ্ধির দাবি নতুন কিছু না হলেও সম্প্রতি এনিয়ে আবারও আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন সময়ে চাকরিপ্রত্যাশীরা এ দাবিতে আন্দোলন করলেও এবার নতুন করে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুক্রবার জুমআর নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে মসজিদের ভেতরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকার কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।