Ad

খবরাখবর

অতিরিক্ত ডিআইজি মশিউর ৭ দিনের রিমান্ডে

২০ সেপ্টেম্বর ২০২৪

নিউমার্কেট থানায় আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২০ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

অতিরিক্ত ডিআইজি মশিউর ৭ দিনের রিমান্ডে

বৃষ্টি হবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

২০ সেপ্টেম্বর ২০২৪

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বৃষ্টি হবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ফলো অন এড়াতে বাংলাদেশের কত রান প্রয়োজন

২০ সেপ্টেম্বর ২০২৪

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৩৭৬ রান করেছে ভারত। জবাবে খেলতে নেমে তিন অঙ্ক ছোঁয়ার আগেই ৭ ব্যাটারকে হারায় বাংলাদেশ। ফলে শঙ্কা জেগেছে বাংলাদেশের ফলো অন করা নিয়েও।

ফলো অন এড়াতে বাংলাদেশের কত রান প্রয়োজন

স্ত্রীকে দৈনিক ১০০ বার ফোন করায় স্বামী গ্রেপ্তার

২০ সেপ্টেম্বর ২০২৪

পুলিশ ওই দম্পতির ফোন রেকর্ডগুলো তদন্ত করে। তদন্তে দেখা যায়, স্বামীই প্রকৃতপক্ষে রহস্যময় নীরব কলগুলোর পরিকল্পনাকারী ছিল। সে তার পরিচয় গোপন করার জন্য ভিন্ন একটি নম্বর ব্যবহার করত।

স্ত্রীকে দৈনিক ১০০ বার ফোন করায় স্বামী গ্রেপ্তার

খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালিদের সংঘর্ষে নিহত ৩

২০ সেপ্টেম্বর ২০২৪

খাগড়াছড়ির দীঘিনালা ও সদর উপজেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭ জন। তাদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালিদের সংঘর্ষে নিহত ৩

দীঘিনালায় সংঘাতের প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভ

২০ সেপ্টেম্বর ২০২৪

খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষের পর সুষ্ঠু বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার পর এ অবরোধ শুরু হয়। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

দীঘিনালায় সংঘাতের প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভ

সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান কারাগারে

২০ সেপ্টেম্বর ২০২৪

সুনামগঞ্জে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। শুক্রবার সকাল ১০টার দিকে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এমএ মান্নানকে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান কারাগারে

আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ সদর দপ্তর

২০ সেপ্টেম্বর ২০২৪

সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যার মতো নৃশংস ঘটনা পরিলক্ষিত হচ্ছে। এ ধরনের মব জাস্টিস কোনোভাবেই কাম্য হতে পারে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ সদর দপ্তর

৩৭৬ রানে থামল ভারত

২০ সেপ্টেম্বর ২০২৪

চেন্নাই টেস্টের প্রথম দিনেই ব্যাট হাতে নামতে পারত বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা জুটি বাধ সাধায়। ১৪৪ রানে ৬ উইকেট হারানো ভারত এই দু’জনের নৈপুণ্যে শেষ বিকেলে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ৩৩৯ রান। তাতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ভারত।

৩৭৬ রানে থামল ভারত

পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেপ্তার

২০ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেপ্তার

ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সরকারের পদক্ষেপ কী?

২০ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শুধুমাত্র এ মাসেই এখন পর্যন্ত ৩৬ জন মারা গেছেন। ঢাকা ছাড়াও আক্রান্তের সংখ্যা বাড়ছে অন্যান্য জেলায়ও। রাজধানীর হাসপাতালগুলোতে এখনই ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্সসহ সং

ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সরকারের পদক্ষেপ কী?

বাংলাদেশের এই পেস আক্রমণ খুব ভালো : সৌরভ

২০ সেপ্টেম্বর ২০২৪

চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ভারতকে ভরাডুবি থেকে বাঁচিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। দিনের শুরুতে বাংলাদেশের পেসারদের দাপটে ভারতের টপ ও মিডল অর্ডার দাঁড়াতেই পারেনি। তবে লোয়ার মিডল অর্ডারে অশ্বিন-জাদেজার দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়িয়েছে তারা। তাই প্রথম দিনের খেলা শেষে এই জুটির

বাংলাদেশের এই পেস আক্রমণ খুব ভালো : সৌরভ

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

২০ সেপ্টেম্বর ২০২৪

গত ১৯ জুলাই ভাঙচুর করা হয় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন। এরপর গত ২৫ আগস্ট মেট্রোরেল চলাচল স্বাভাবিক হলেও বন্ধ ছিল এই দুটি স্টেশন। আজ শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটন রোডের প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএলের কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক আ

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

ছাত্রলীগ নেতাকে হত্যার ঘটনায় জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার

১৯ সেপ্টেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে চার জন ছাত্রদলের, একজন সমন্বয়ক ও তিন জন সাধারণ শিক্ষার্থী বলে জানা গেছে।

ছাত্রলীগ নেতাকে হত্যার ঘটনায় জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার

ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত

১৯ সেপ্টেম্বর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন দুই সাংবাদিক

১৯ সেপ্টেম্বর ২০২৪

ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সাব এডিটর/রিপোর্টার শুচিস্মিতা তিথি এবং ভিজুয়াল সাংবাদিক/রিপোর্টার নাইম আলীকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন দুই সাংবাদিক