বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে। যা দেশের চট্টগ্রাম ও বরিশাল বিভাগের ওপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী সপ্তাহে বৃহত্তর চট্টগ্রামে টানা ৩ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিশ্বের প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।
পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করায় ক্রিকেট বিশ্বে বেশ আলোচনায় আছে বাংলাদেশ। তবে বিশ্রাম নেওয়ার খুব একটা সুযোগ পাচ্ছে না টাইগাররা। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
শিক্ষার্থীদের আন্দোলনে গত ১৮ জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা-গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।
ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আমীর আলী ও সুজন চন্দ্র রায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব আবাসিক হলে গণরুম বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে নির্মাণাধীন ভবনটির ছাদে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় অসাবধানতাবসত আশরাফুল, মামুন ও রাব্বি ছাদ থেকে পড়ে যান। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির ৩টি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট আগে থেকে বন্ধ ছিল। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটির উৎপাদনও বন্ধ হয়ে গেলে পুরোপুরি বন্ধ হয়ে যায় উৎপাদন।
এখন সংসদ না থাকায় এ বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করে এই আইন বাতিলে অধ্যাদেশ জারি করা প্রয়োজন। এ প্রেক্ষাপটে, উপদেষ্টা পরিষদ বৈঠকে ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।
চলতি বছরের ৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৬ হাজার ২৮৫ জন। এর মধ্যে ৬৩.৭ শতাংশ পুরুষ ও ৩৬.৩ শতাংশ নারী রয়েছেন। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মারা গেছেন ৯৭ জন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চার মেয়াদ ক্ষমতায় থাকাকালে গণভবনেই থাকতেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। শেখ হাসিনার দেশ ছাড়ার পর সেদিন হাজার হাজার মানুষ গণভবনে ঢুকে পড়ে। অনেকে সেখানে ভাঙচুর ও লুটপাটও চালায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, কোনো ধরনের বিজ্ঞাপন ছাড়া এই পদে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে চুক্তিভিত্তিতে ছয় মাসের জন্য নিয়োগ দেয়া হয় তাকে। পরবর্তীতে দেয়া হয় পরিচালক অর্থ ও হিসাব পদের অতিরিক্ত দায়িত্ব। এরপর ধাপে ধাপে চুক্তির মেয়াদ বাড়িয়ে এখন পর্যন্ত এই পদে বহাল তিনি।
জানা গেছে, বদলি হওয়া কর্মকর্তাদের তালিকায় বেতন শাখার হিসাব রক্ষক মোস্তফা কামালকে বদলি করা হয়েছে বিল ও আয়-ব্যয় শাখায়। একইভাবে অঞ্চল-১ এর সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা তরিকুল ইসলামকে বদলি করা হয়েছে বাজেট শাখায়, অঞ্চল-৩ এর সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলামকে বদলি করে দেওয়া হয়েছে বেতন শাখায়।