জানা গেছে, মেট্রোরেলের ইন্টারনাল সার্ভার ত্রুটির জন্য এমন পরিস্থিতি তৈরি হয়। এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও গোয়েন্দা) মাহমুদ খান ঢাকা মেইলকে মেট্রোরেল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (২৫ মে) দুপুরে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আজ সন্ধ্যা থেকেই সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের প্রভাব সমুদ্র তীরবর্তী এবং আশপাশের অঞ্চলে পড়তে শুরু করবে। আর মধ্যরাত থেকেই পুরোপুরি প্রভাব শুরু হতে পারে। সেজন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হ
দেশের স্বাস্থ্যখাতের পরিধি বেড়েছে, কিন্তু আইন, নীতিমালা সংস্কার ও উন্নয়ন হয়নি। আইনের দুর্বলতার কারণে মানসম্মত ও মানহীন চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। যার কারণে মানহীনদের ভোগান্তির
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিপিএমসিএ আয়োজিত ‘বেসরকারি স্বাস্থ্য শিক্ষার মানোন্নয়ন ও ভর্তি প্রক্রিয়ায় চলমান শিক্ষার্থী সংকটের চ্যালেঞ্জ মোকাবিলা’ শীর্ষক আলোচনা সভায় এ নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ছয়জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন ও ময়মনসিংহ বিভাগে
সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ আবহাওয়া পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য মতে আগামী ২৬-২৮ মে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। ফলে দুর্ভোগের পড়েছেন যাত্রীরা। শনিবার (২৫ মে) সন্ধ্যা সাতটার দিকে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
তিনি জানান, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৩ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের রিক্রুটিং শাখার প্রধান মো. ইসমাইল হোসেন (২৫), মো. জিহাদ হোসেন ওরফে হুজাইফা (২৪) ও মো. আমিনুল ইসলামকে (২৫) গ্রেফতার করে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছে, বাড়ছে শক্তিও। তাই সমুদ্রবন্দরগুলোতে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত নামিয়ে তোলা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত।
চলতি বছরও অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন, তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছে, বাড়ছে শক্তিও। তাই সমুদ্রবন্দরগুলোতে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত নামিয়ে তোলা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত।
নিম্নচাপটি বর্তমানে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে দুপুর দেড়টা থেকে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।
প্রখ্যাত সাহিত্যিক মঈনুল আহসান সাবেরের ছোটগল্পের ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রভাষক মোহাম্মদ হুমায়ূন কবীর। বৃহস্পতিবার (২৩ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অধিবেশনে তাকে এ ডিগ্রি প্রদান করা হয়।
হোয়াইটওয়াশ এড়াতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে শনিবার (২৫ মে) মাঠে নামবে বাংলাদেশ। হিউস্টনে রাত নয়টায় শুরু হবে ম্যাচটি। সিরিজ শুরু আগেও যা ছিল অকল্পনীয়, তাই এখন বাস্তব। ক্রিকেট ইতিহাস আর ঐতিহ্যে যুক্তরাষ্ট্রের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকা বাংলাদেশই এখন হোয়াইটওয়াশের শঙ্কায়।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গিয়ে খুন হয়েছেন। খুনের ঘটনায় অভিযুক্ত কসাই জিহাদকে গ্রেপ্তার করে কলকাতার পুলিশ। এরপর গতকাল তাকে আদালতে তোলা হয়।
টাঙ্গাইলে একটি ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন নিহত হন। আজ শনিবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা দুজনই কাভার্ড ভ্যানের চালক ও সহকারী। তবে প্রাথমিকভাবে দুজনের পরিচয় জানা যায়নি।