রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা শাখা (ডিবি) বিভাগ।
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছরে উন্নীত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের সোমবার দিবাগত রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ দুজন জীন গবেষণার দিকপল বিজ্ঞানী। ক্রিক ছিলেন ওয়াটসনের ১২ বছরের বড়। তবু তাঁদের নাম উচ্চারণ করতে গেলেই আগে ওয়াটসনের নাম চলে আসে।
সূর্য আর চাঁদের মাঝখানে পৃথিবী এসে পড়ে বলেই চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর যে ছায়া পড়ে চাঁদের ওপর, সেই ছায়া সব সময় গোলাকার।
বৈঠকে যেসব বিষয় তুলে ধরা হয়েছে, সেগুলো হলো- অসহায় প্রবাসীদের মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে আনার ব্যবস্থা গ্রহণ করা, ওমানের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য দ্রুত পদক্ষেপ নেয়া, প্রবাসী জন্য ওয়েজ আর্নার বন্ডে বিনিয়োগের সীমা অবমুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা।
মন্ত্রী এসময় পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে সকলের অভ্যাসগত দৈনন্দিন ব্যবহার পরিবর্তনের তাগিদ দেন। তিনি প্লাস্টিক ব্যবহারে সকলকে আরও সচেতন হবার আহ্বান জানান। তিনি বর্জ্য অপসারণে নগর সংশ্লিষ্টদের কার্যকরী ভূমিকার রাখার আহ্বান জানান।
গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ বেলা ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল যশোরে ৪২ দশমিক ২। এ ছাড়া ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকা অঞ্চলগুলো হচ্ছে— ঈশ্বরদী, যশোর, রাজশাহী, বাঘাবাড়ি, কয়রা, ফরিদপুর, মোংলা, খুলনা, টাঙ্গাইল, কুমারখালি, বদলগাছি, বগুড়া, আ
আরেক ধারায় ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে আরও এক বছর কারাভোগের নির্দেশ দেয় আদালত। অন্য এক ধারায় ২ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। অর্থদণ্ড অনাদায়ে আর ৬ মাসের কারাভোগ করতে হবে। এ সাজা একত্রে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ ক
যদিও মোনাকোর এই পরাজয়ে এখনই লিগ শিরোপা জয় উদযাপন করতে চাইছে না পিএসজি। বুধবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচটিকে ঘিড়ে এখন তাদের সব গুরুত্ব।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২৪ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং ১৩ জন নারী।
রাজশাহী অঞ্চলে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। অব্যাহত তীব্র তাপদাহে প্রাণীকুলেও দেখা দিয়েছে নাভিশ্বাস। শুধু তাই নয়, প্রচণ্ড তাপমাত্রার কারণে রাজশাহীর বিভিন্ন স্থানে সড়কের বিটুমিন গলে যাচ্ছে।
দুদক জানায়, অধিকতর তদন্তে মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুর স্থাবর সম্পদের পরিমাণ ৩৫ কোটি ৭৮ লাখ ১৩ হাজার ৫৩৮ টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ১১১ কোটি ৩৩ লাখ ৮১ হাজার ৩০০ টাকা। ২০০৭-২০০৮ করবর্ষ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত মোট ব্যয় ২১ কোটি ৫ লাখ ২৯ হাজার টাকাসহ তার মোট সম্পদ পাওয়া যায় ১৬৮ কোটি ১৭ লাখ ২৩ হ
রাজশাহীতে তাবলিগে এসে পদ্মা নদীতে গোসল করতে নেমে আবু হুরায়রা (২৮) নামে নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে জেলার পবা উপজেলার গহমাবোনা এলাকার পদ্মায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার সদরের ঈদগাঁও এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে ঈদগাঁওয়ের খোদাইবাড়ি এজি লুৎফুর কবির আদর্শ দাখিল মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এতে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সারা দেশে বহমান প্রচণ্ড তাপপ্রবাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
দেশে বহমান তীব্র তাপদাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে।
সভায় তথ্য অধিকার আইন ও তা বাস্তবায়ন সম্পর্কে প্রেজেন্টশন দেন রাজশাহী বিভাগীয় সময়বায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোখলেছুর রহমান।