জাকির আহমদ খান কামাল

বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান শক্তি নারী। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ যত বাড়ছে, ততই দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত হচ্ছে। এ প্রেক্ষাপটে বর্তমান সরকারের চালু করা ফ্যামিলি কার্ড উদ্যোগটি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য এ উদ্যোগ নতুন আশার আলো হয়ে উঠতে পারে।
ফ্যামিলি কার্ড মূলত সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ, যার মাধ্যমে নির্দিষ্ট পরিবারের জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। সাধারণত পরিবারে নারীর নামেই এই কার্ড ইস্যু করা হয়। ফলে পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ও নিয়ন্ত্রণ নারীর হাতে আসে। এটি কেবল একটি কার্ড নয়, বরং নারীর অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের একটি কার্যকর মাধ্যম।
বাংলাদেশের বাস্তবতায় দেখা যায়, পরিবারের আর্থিক সংকটের সময় সবচেয়ে বেশি চাপ পড়ে নারীদের ওপর। তারা সংসারের খরচ সামলাতে গিয়ে নানা ধরনের ত্যাগ স্বীকার করেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় পণ্য পাওয়ার সুযোগ থাকলে পরিবারের ব্যয় অনেকটাই কমে আসে। এর ফলে নারীরা পরিবারের সঞ্চয় বাড়াতে বা অন্যান্য প্রয়োজনীয় খাতে অর্থ ব্যয় করতে পারেন। অর্থাৎ এই উদ্যোগটি নারীর অর্থনৈতিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলে।
আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো— ফ্যামিলি কার্ড নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধিতেও ভূমিকা রাখে। যখন পরিবারের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সংগ্রহের দায়িত্ব নারীর হাতে থাকে, তখন পরিবারে তার মতামত ও সিদ্ধান্তের গুরুত্বও বৃদ্ধি পায়। এটি ধীরে ধীরে নারীর আত্মবিশ্বাস বাড়ায় এবং তাকে আরও সক্রিয় সামাজিক ভূমিকা পালনে উৎসাহিত করে।
তবে এই উদ্যোগের সফলতা নির্ভর করছে সঠিক বাস্তবায়নের ওপর। অনেক সময় অভিযোগ ওঠে, প্রকৃত দরিদ্ররা তালিকার বাইরে থেকে যায়, আবার প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশে অযোগ্য লোকেরা সুবিধা পেয়ে থাকে। এমন অনিয়ম থাকলে এই মহৎ উদ্যোগের উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই প্রয়োজন স্বচ্ছ তালিকা প্রণয়ন, নিয়মিত তদারকি এবং জবাবদিহিতা নিশ্চিত করা।
আজ মঙ্গলবার (১০ মার্চ) প্রধানমন্ত্রী পরীক্ষামূলকভাবে (পাইলটিং) ১৪টি এলাকার নির্দিষ্ট ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেছেন। দেশের আটটি বিভাগেরই কোনো না কোনো উপজেলা বা এলাকাকে রাখা হয়েছে তালিকায়।
ফ্যামিলি কার্ড পাইলটিংয়ের আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে— ঢাকা উত্তর সিটি করপোরেশনের বনানী এলাকা (কড়াইল বস্তি, সাততলা বস্তি ও ভাষানটেক বস্তি) এবং মিরপুর এলাকা (অলিমিয়ারটেক ও বাগানবাড়ী বস্তি)। রয়েছে ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের পতেঙ্গা এলাকা।
পাইলটিংয়ের আওতায় থাকা বাকি উপজেলাগুলো হলো— ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জ জেলার দিরাই, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর ও দিনাজপুরের নবাবগঞ্জ। পর্যায়ক্রমে সারা দেশের সব উপজেলা ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলোকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে, প্রতিটি পরিবার ২৫০০ টাকা করে সুবিধা পাবে।
সবশেষে বলা যায়, ফ্যামিলি কার্ড শুধু একটি সামাজিক সহায়তা কর্মসূচি নয়, এটি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের একটি সম্ভাবনাময় মাধ্যম। সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্বচ্ছতার মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়িত হলে তা পরিবারকে যেমন সহায়তা করবে, তেমনি নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও মর্যাদা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর নারীর অর্থনৈতিক সমৃদ্ধিই শেষ পর্যন্ত একটি সমৃদ্ধ ও স্থিতিশীল সমাজ গঠনের ভিত্তি।
লেখক: কলামিস্ট

এখানে একটি গুরুত্বপূর্ণ সূক্ষ্মতা স্পষ্ট করা দরকার— আমি রাজনৈতিক প্রতিবাদ বা আন্দোলনকে অন্যায় বলছি না। আমার মূল যুক্তিটি প্রাতিষ্ঠানিক সম্পর্ক নিয়ে— রাজপথকে যদি প্রধান রাজনৈতিক হাতিয়ার হিসেবে রাখা হয়, তাহলে সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কঠিন হয়ে পড়ে।
১৬ দিন আগে
মানুষের জীবনে কিছু প্রয়োজন আছে, যেগুলো নিয়ে কোনো আপস চলে না। খাদ্য তার প্রথম সারিতে। সকালে শ্রমজীবী মানুষের নাশতার রুটি, দুপুরে পরিবারের ভাতের হাঁড়ি, কৃষকের গোলায় ধান কিংবা দুর্যোগে অসহায় মানুষের হাতে পৌঁছে যাওয়া খাদ্যসহায়তা—সবকিছুর পেছনেই রয়েছে একটি বিশাল রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। সেই ব্যবস্থাপনার কেন
১৮ দিন আগে
বাংলাদেশের গণপরিবহনে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু হওয়া নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা। ঢাকার রাস্তায় যখন নারী চালক, নারী সহকারী আর নারী যাত্রীদের নিয়ে বাস চলছে, তখন সেটা দেখতে ভালো লাগে। কিন্তু এই ভালো লাগার ভেতরেই কিছু অস্বস্তিকর প্রশ্ন লুকিয়ে আছে, যে প্রশ্নগুলো শুধু বাসের রং নিয়ে নয়, বরং আ
১৯ দিন আগে
মানুষের একটা অদ্ভুত স্বভাব আছে— সে নিজেকে যেমন, তার চেয়ে একটু ভালো করে দেখাতে চায়। আগে এই প্রবণতার সীমা ছিল পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, অফিস কিংবা বন্ধুমহল পর্যন্ত। এখন সেই ছোট পরিসরটি বিস্ফোরিত হয়ে গেছে। হাতে একটি স্মার্টফোন, সামনে একটি ক্যামেরা, আর পেছনে কোটি কোটি দর্শকের সম্ভাবনা। ফলে মানুষ এখন
২০ দিন আগে