রুহিন হোসেন প্রিন্স

১.
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের খবর সামনে আসছে। শোনা যাচ্ছে, বেতন প্রায় দ্বিগুণ বাড়ানো হচ্ছে। দেশের সাধারণ মানুষের দুরবস্থার সময় সবার কর্মসংস্থান নিশ্চিত করা, জাতীয় ন্যূনতম মজুরি নিশ্চিত করে আয় ও বেতন বৈষম্য কমিয়ে আনাই সময়ের দাবি। এ দাবি থেকেই যাচ্ছে অনুচ্চারিত।
দিন দিন দারিদ্র্য বাড়ছে। কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে। নতুন কর্মসংস্থান নেই। এ পরিস্থিতিতে বেতন বাড়ার খবর মুদ্রাস্ফীতি আরেকবার বাড়িয়ে দেবে কি না, সেটা সময় বলে দেবে।
২.
কথায় কথায় গণঅভ্যুত্থানের কথা বলা হয়। এই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা তো ছিল বৈষম্যহীন সমাজ গড়া। স্লোগানও উঠেছিল।
নতুন পে-স্কেলে সরকার বৈষম্য দূর না করে আইনিভাবে বৈষম্যকেই বজায় রাখছে। আর জাতীয় ন্যূনতম মজুরির তো কোনো খবর নেই।
৩.
বাজারে গেলে তো সবাইকে একই দামে চাল, ডাল, আলু, পটল কিনতে হয়।
দেখুন, প্রস্তাবিত বেতনে প্রথম গ্রেড ও ২০তম গ্রেডের বেতন বৈষম্য কেমন। মূল বেতনে যে ধারায় বৈষম্য দেখবেন, অন্যান্য প্রাপ্তিতেও কিন্তু একই রকম বৈষম্য থাকে। সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রেও গাড়িতে চলা আর পায়ে হেঁটে চলার এই ধারাই থেকে যাচ্ছে।
জানা গেছে, প্রস্তাবিত গ্রেড-১ কর্মকর্তাদের মূল বেতন এক লাখ ৫০ হাজার ৫৯৪ টাকা, আর গ্রেড-২০-এর কর্মকর্তাদের ১৫ হাজার ৯২৮ টাকা। অর্থাৎ ওপরের বেতন দেড় লাখ টাকা, আর নিচের বেতন ১৬ হাজার টাকা।
৪.
মুক্তিযুদ্ধের বিজয়ের পর থেকেই আমরা দাবি করে আসছিলাম— বেতনের অনুপাত ১:৫-এর বেশি হবে না। ধীরে ধীরে এটা আরও কমিয়ে আনতে হবে।
এখন জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা প্রায় সবাই দাবি করে আসছেন।
তাই নিচের গ্রেডের বেতন অন্তত ৩০ হাজার টাকা প্রস্তাব করাই ছিল ন্যায্য।
৫.
এসব কথা কাকেই বা বলব! সাধারণ মানুষের স্বার্থ রক্ষাকারী সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত হয়তো এসব কথা মূল্যহীন। তারপরও এসব দাবিতে আমাদের সবার কণ্ঠ সোচ্চার করা দরকার।
লেখক: সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

৫ আগস্ট রাতের সেই এক ধরনের ‘নো ম্যানস ল্যান্ড’ পরিস্থিতি একটা চাপা শঙ্কা তৈরি করেছিল, সন্দেহ নেই। কিন্তু তার পাশেই যা দেখেছিলাম— দেশের ইতিহাসে স্বৈরাচার পতনের পর সাধারণ মানুষের মুখে ফুটে ওঠা সেই অবর্ণনীয় আনন্দ— তা ছিল সম্পূর্ণ খাঁটি, সম্পূর্ণ অকৃত্রিম।
৪ দিন আগে
আজ ৫ আগস্ট ২০২৬। সেই দুপুরের ঠিক দুই বছর পর। যে মিছিল সেদিন শাহবাগ, শহিদ মিনার আর যমুনার সামনের রাস্তায় থেমে গিয়েছিল আনন্দ-উল্লাসে, তার পায়ের শব্দ আজও যেন মিলিয়ে যায়নি। বদলেছে সরকার, বদলেছে সংসদ, বদলেছে রাষ্ট্রের নথিপত্র। কিন্তু সেই দিনের প্রশ্নগুলো এখনো বাংলাদেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে।
৪ দিন আগে
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা কয়েক সপ্তাহের ছাত্র-জনতার বিক্ষোভ, রক্তক্ষয় এবং দেশ জুড়ে অশান্তির পর ক্ষমতা ত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। তার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদে চেপে বসা ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে।
৫ দিন আগে
বাংলাদেশ আজ আর সাহায্যনির্ভর রাষ্ট্র নয়; বরং উদীয়মান একটি আঞ্চলিক অর্থনীতি। সেই বাস্তবতার আলোকে কূটনীতিও হতে হবে আত্মবিশ্বাসী, ভারসাম্যপূর্ণ এবং দূরদর্শী। বিশ্বের প্রধান শক্তিগুলোর সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে, কিন্তু কারও প্রভাববলয়ে আবদ্ধ না হয়ে, বাংলাদেশ তার সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অটু
৬ দিন আগে