তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ব্যাখ্যার দায় সরকারের

এমদাদুল ইসলাম

নতুন করে আলোচনায় উঠে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে না ফেরার বিষয়টি। এর আগে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা নভেম্বর-ডিসেম্বরসহ নানা সময়ে তার দেশে ফেরার কথা বলেছিলেন। তবে তারেক রহমান নিজেই জানাচ্ছেন, শিগগিরই হয়তো তার দেশে ফেরা হচ্ছে না, এবং সেটি মায়ের সংকটময় শারীরিক অবস্থাতেও। এর জন্য ‘স্পর্শকাতর’ এক বিষয়কে কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি, যদিও তার বর্ণনা দেননি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমান লিখেছেন, ‘এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এ বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত।’

এ অবস্থায় এখন সরকারের কাঁধে একটি অলিখিত দায়িত্ব এসে গেছে। বিষয়টা খুব সহজ— তারেক রহমান দেশে ফিরতে পারবেন কি না এবং ফিরলে সেটি তার জন্য কতটা নিরাপদ— এটা নিশ্চিত করা রাষ্ট্রেরই কাজ। তিনি ‘স্পর্শকাতর’ একটি বিষয়ের কথা বলেছেন, কিন্তু কেন বলেছেন তা পরিষ্কার করেননি। এ জায়গায় আমি বা আপনি যা অনুমান করতে পারি, তা একটাই— এটি সম্পূর্ণ নিরাপত্তা-সংক্রান্ত বিষয়।

নিজের দেশ, নিজের মায়ের সংকটকালীন অসুস্থতা— সবকিছু থাকা সত্ত্বেও একজন মানুষ দেশে ফিরতে দ্বিধায় আছেন। এর মানে তিনি কোনো এক পক্ষের ওপর নির্ভর করেন এবং সেই পক্ষ সরকার নয়— এটিই তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে— অন্য পক্ষটা কে? কেন তিনি মনে করছেন সরকার তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না?

এখানে সরকারের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আছে। তার মন্তব্যের কারণ কী, সেটি সরকার জানতে চাইতে পারে এবং পরিষ্কার করতে পারে। কারণ এর বাইরে অন্য কোনো বিশেষ জটিলতা আছে বলে আমার মনে হয় না।

সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন— আগে নাকি শেখ হাসিনা তাকে দেশে আসতে দিতেন না। এখন কি তার থেকেও বড় বাধা কোনো বাধা বিদ্যমান? আমি খুব স্পষ্টভাবে বলছি— না, এখন শেখ হাসিনার সেই অবস্থান নেই। তাই আজ নিরাপত্তা নিয়ে তার সংশয়টা সরকারের কাছ থেকেই ব্যাখ্যা দাবি করে।

সরকার চাইলে দুটি কাজ করতে পারে—

এক: কেন তিনি নিরাপদ বোধ করছেন না— সে বিষয়ে সরকারি অবস্থান পরিষ্কার করা;

দুই: তার কাছ থেকে জানতে চাওয়া— তিনি কোন পক্ষের ওপর নির্ভর করেন এবং কোন পক্ষের ওপর নির্ভর করেন না।

মূল কথা— এই পুরো ইস্যু এখন ‘সিকিউরিটি পারসপেকটিভ’-এর মধ্যে আটকে আছে। তাই ব্যাখ্যার জায়গাটাও রাষ্ট্রের কাছেই ফিরে আসে।

লেখক: নিরাপত্তা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত মেজর, বাংলাদেশ সেনাবাহিনী

Ad
Ad
ad
ad
ad

মতামত থেকে আরও পড়ুন

ভয়, পতন আর উৎসব: আমার দেখা ৫ আগস্ট

৫ আগস্ট রাতের সেই এক ধরনের ‘নো ম্যানস ল্যান্ড’ পরিস্থিতি একটা চাপা শঙ্কা তৈরি করেছিল, সন্দেহ নেই। কিন্তু তার পাশেই যা দেখেছিলাম— দেশের ইতিহাসে স্বৈরাচার পতনের পর সাধারণ মানুষের মুখে ফুটে ওঠা সেই অবর্ণনীয় আনন্দ— তা ছিল সম্পূর্ণ খাঁটি, সম্পূর্ণ অকৃত্রিম।

৪ দিন আগে

কী দিয়েছে ৫ আগস্ট, কী দিতে পারেনি?

আজ ৫ আগস্ট ২০২৬। সেই দুপুরের ঠিক দুই বছর পর। যে মিছিল সেদিন শাহবাগ, শহিদ মিনার আর যমুনার সামনের রাস্তায় থেমে গিয়েছিল আনন্দ-উল্লাসে, তার পায়ের শব্দ আজও যেন মিলিয়ে যায়নি। বদলেছে সরকার, বদলেছে সংসদ, বদলেছে রাষ্ট্রের নথিপত্র। কিন্তু সেই দিনের প্রশ্নগুলো এখনো বাংলাদেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে।

৪ দিন আগে

৫ আগস্ট: ইতিহাস নির্মাণের গণঅভ্যুত্থান দিবস

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা কয়েক সপ্তাহের ছাত্র-জনতার বিক্ষোভ, রক্তক্ষয় এবং দেশ জুড়ে অশান্তির পর ক্ষমতা ত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। তার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদে চেপে বসা ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে।

৫ দিন আগে

চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ

বাংলাদেশ আজ আর সাহায্যনির্ভর রাষ্ট্র নয়; বরং উদীয়মান একটি আঞ্চলিক অর্থনীতি। সেই বাস্তবতার আলোকে কূটনীতিও হতে হবে আত্মবিশ্বাসী, ভারসাম্যপূর্ণ এবং দূরদর্শী। বিশ্বের প্রধান শক্তিগুলোর সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে, কিন্তু কারও প্রভাববলয়ে আবদ্ধ না হয়ে, বাংলাদেশ তার সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অটু

৬ দিন আগে